somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লজ্জাহীনা জননী- তুমি শুনতে পাও ?

২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'৫২ থেকে '৭১ আমার সব অহঙ্কার মুছে গেছে । 'আমি বাংলাদেশি' - এটা আজ আর আমার কোন গর্বিত উচ্চারণ না, আজ আমি হতবিহ্বল প্রচন্ড, লজ্জায় লীন , হতাশ্বাস প্রাণ এক । আজ আমাদের দীর্ঘশ্বাসগুলিও ক্লান্ত বড় । আজ আমার কবিতাগুলি গল্প হয়ে যায় , আর গল্পগুলির জায়গা হয় ডাস্টবিনে । আজ অচেনা লাগে আমার অনেক অনেকবার দেখা সেই অনেক পুরানো স্বপ্নগুলো । আজ আমার বুক ভেঙ্গে কান্না আসে, কিন্তু অবাক বিষ্ময়ে দেখি চোখে জলের লেশমাত্র নেই, বেচারা কবে শুকিয়ে মরে গেছে খেয়ালও করি নি । কিন্তু আমি তো পুরোপুরি মরতে চাই । একেবারে অন্ধ হতে চাই যেন এই রক্তাক্ত বাংলাদেশকে আর দেখতে না হয়, আমি তো বধির হতে চাই, যেন তার আর্তনাদ আর না শুনি । আমি তো স্তব্ধ হতে চাই যেন এই পুড়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া সমাজ থেকে মুক্তি পাই । একদিন এই ক্ষত-বিক্ষত দেশকে ‘মা’ বলতে শিখেছিলাম – আর আজ । আজ আমিও সেই নির্মমভাবে খুন হয়ে যাওয়া লেখকের কবিতা কিংবা প্রচন্ড কষ্টের উচ্চারণ গুলি আউরিয়ে যাইঃ

রাইফেলের নির্দেশে তুমি ফোটাচ্ছ/ সামরিক পদ্ম, সাইরেনে কেপে নামাচ্ছো / বর্ষণ, নাচছো বৃষ্টিতে চাবুকের শব্দে, এক ম্যাগজিন/ ভর্তি হলদে বুলেট পাছায় ঢুকলে তুমি জন্ম দাও / নক্ষত্রস্তবকের মত কাপা কাপা একটি ধানের শিষ । প্রকাশ্য রাস্তায় তুমি/
একটা লজ্জিত রিকশা ও দুটি চন্দন পাখির সামনে একটা রাইফেল/ এক জোড়া বুট-তিনটা শিরস্ত্রাণের সাথে/ সঙ্গম সারো-এ জন্যই কি আমি অনেক শতাব্দী ধরে স্বপ্নবস্তুর/ ভেতর দিয়ে ছুটে ছুটে পাচশো দেয়াল-জ্যোতস্না-রাত্রি/ ঝরাপাতা নিমেষে পেড়িয়ে বলেছি, ‘রূপসী, তুমি,/ আমাকে করো তোমার হাতের গোলাপ ।’ (হুমায়ুন আজাদ)

অথচ এমনতো চাই নি আমরা, এমন চায় নি ওরাও-যাদের জন্য আমরা ‘সব ক’টা জানালা ’ খোলা রাখতে চাই । শুনেছি ’৯০ এ ‘এক অদ্ভূত ঊটের পিঠে’ চলছিল স্বদেশ, আর এখন ??

বাংলাদেশ, তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিকই, তার মানে এই নয়, তুমি যা-ইচ্ছে-তাই করতে পারো আমাকে নিয়ে । তার মানে এই নয় যে তুমি আমাকে মধ্যরাতে বুলেট আর বেয়নেটে রক্তাক্ত করতে পারো, তার মানে এই নয় যে তুমি আমাকে হঠাত রাস্তা থেকে উধাও করে দিতে পারো, তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিকই, তবে তার মানে এই নয় তুমি চাইলেই বাসে আগুন লাগিয়ে আমাকে সহ পুড়িয়ে মারতে পারো, তুমি আমাকে এসপবের কিছুই করতে পারো না বাংলাদেশ , ঠিক যেমন আজ প্রচন্ড ইচ্ছে হলেও আমি তোমাকে অস্বীকার করতে পারি না ।

এমনি যদি হবে তবে জন্ম দিয়েছিলে কেন ? আমার অজস্র মৃত্যু আর তোমার নিষ্ফল কান্না !!! বড় অদ্ভূত শোনায় আজ মানবাধিকার-আইন-সরকার-রাষ্ট্র-বিশ্ববিদ্যালয়-জননী-দেশমাতৃকা । আর অনুভূতি ? সুকান্ত কবিতাকে ছুটি দেবার আগেই আমি অনুভুতি-ভালবাসা-দেশ প্রেম এই সব নোংরা ব্যাপারগুলোকে ছুটি দিয়ে দিয়েছি । হয়ত একদিন কোন বেজন্মার মত তোমাকেও অস্বীকার করে বসব । তুমি কি সেদিনের অপেক্ষায় ??
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×