somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাপিত্যেস .........................

১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন নিয়মিত ভাবে কমপক্ষে ২ জন ব্যবসায়ী খুন হচ্ছেন ।
প্রতিদিন অন্তত একটা বাস খাদে পড়ছে ।
প্রতিদিন টেলিভিশন চ্যানেল গুলি দেখলে অন্তত এক হাজারটা চাদাবাজির খবর শোনা যাচ্ছে ।
প্রতিদিন খবরের কাগজে সরকারি নেতা-এমপিদের টেন্ডারবাজি আর অবৈধ ব্যবসা,প্লট-বাণিজ্য প্রধান শিরোনাম হচ্ছে ।
প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা-মুখ থুবরে পরা শিক্ষা-ব্যবস্থা এখন পুরানো সংবাদ ।

এবং………

• আমাদের বাসায় তালা লাগানোর কথা প্রেস কনফারেন্স করে মনে করিয়ে দিতে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী
• প্রতিদিনিই মহা-বিব্রত আমাদের বিব্রতমন্ত্রী (শিক্ষামন্ত্রী)
• বেহাল দশা- তা সে হোক রাস্তাঘাটের কিবা আইন-শৃঙ্খলার আমাদের মানানীয়-গণ জানেন তা অতিরঞ্জিত, মিডিয়ার অপ-প্রচার মাত্র ।
• সরকার যন্ত্রের একটি অংশ ব্যস্ত হিমালয় কাটতে ! ডঃ মুহম্মদ ইউনুস কে কীভাবে হেয় করা যায় তার রেসিপি তৈরিতে ।
• একটা অংশ সেতু ভেঙ্গে পদ্মায় হাবুডুবু খাচ্ছে কিন্তু বোকা (!) জনগণকে বোঝাতে চাইছে, প্রয়োজনে পদ্মা সেতু কেন , পদ্মা ফ্লাইওভার,পদ্মা আন্ডারপাস, পদ্মা মেট্রো সবই হবে
• আর একজন ব্যস্ত দেশপ্রেমিকের সার্টিফিকেট বিলোতে ।
এত নিম্ন বুদ্ধিমাত্রার লোকজন এদেশের কেবিনেটে বসে আছে ভাবলে সত্যি খুব করুণা জাগে ।

মাননীয় প্রধানমন্ত্রী,
দেশের একটা বিশাল অংশ আপানাদের দেখানো স্বপ্নে আস্থা রেখেছিল , উদ্দিপ্ত হয়েছিল পুরো তরুণ সমাজ, এটা বুঝতে ঝানু রাজনীতিবিদ হওয়ার দরকার হয় না, যে তাদের ৮০ শতাংশই এখন আপনাদের উপর বিরক্ত । এবং এটা কেবলমাত্র আপনাদের চরম বোকামির কারণেই ।
কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ । আপনি পড়েছেন জানি, তবে সেটা হয়ত সহজ কথায় যাকে বলে ‘reading পড়া’ । ভেতরের শিক্ষাটা ভেতরেই থেকে গেছে । অত বড় একজন মানুষের উত্তরাধিকার হতে গেলে কেবল ঔরসে জন্ম নিলেই হয় না, সাধনা করতে হয় । আপনি সে সাধনা করেছেন কিনা কিংবা আদৌ চেষ্টা করেছেন কিনা তা আপনিই ভালো জানেন, কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করে না ।
আপনাদের হঠকারিতায় আমরা নিজেদের কেবল হতাভাগ্য মনে করছি তা নয়, আমরা প্রতারিত ।

মাননীয় বিরোধী-দলীয় নেত্রী,
দেশের নতুন প্রজন্মের বিরাট অংশই চায় সমৃদ্ধি,আধুনিকায়ন, তবে তারা তাদের দেশের ইতিহাস,সংস্কৃতি তার ইতিহাস নির্মাতাদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায় ।একটা প্রগতিশীল সমাজে কেন আপনাদের অতি-অপ্রগতিশীলদের সাথে জোট বাধতে হবে ? আপনারা যদি বিশ্বাস ও আস্থা রাখতে পারেন আপনাদের জাতীয়তাবোধে, প্রগতি ও আধুনিকতায় , তবে সে আস্থার মূল্য অবশ্যই পাবেন, বেশ বড় ভাবেই পাবেন ।

সত্যিই আজ সময় এসেছে এই পুরানো সংকীর্ণতা, ছেড়া-ফারা জঞ্জাল ছুড়ে ফেলবার । নতুবা ভবিষ্যত কখনোই ক্ষমা করবেনা আপনাদের ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×