somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতিপয় অতি-মুসলমান , ডঃ মুহম্মদ জাফর ইকবাল এবং আমার ব্যক্তিগত মতামত ।

২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
আজকাল এই বঙ্গদেশে একশ্রেণীর অতি-মুসলমানের আবির্ভাব হইয়াছে যাহারা পারিলে একেবারে ইসলামকে ধুইয়া তিনবেলা তাহা দিয়া পানাহার করে । এই ভণ্ডকূলের অত্যাচারে বোধকরি ফেরেশতাগণও বিরক্ত বোধ করিয়া থাকিবেন । এই অতি-মুসলমানগণ দিন-রাত্রি কেবল খুজিয়া বেড়ায় কোথায় কে দাড়াইয়া প্রস্রাব করিল আর কাহার হিজাব একটুখানি নামিল । ইহারা ‘রাস্তায় পড়িয়া থাকা অর্ধ-নগ্ন অভুক্ত মৃতপ্রায় ভিখারিণিকে দেখিয়া সামান্য বিচলিত হয় না , অথচ সুন্দরীর একটুখানি মাংস দেখা গেলে একেবারে হুলুস্থুল বাধাইয়া দেয় ’। ইহারা মাকে পায়ে ঠেলে – কিন্তু ফাকিস্তানি হুজুরদের পারিলে পশ্চাৎদেশ ধুইয়া দেয় । যদি তখন ভুল করিয়াও আমাদিগের মতন কোন সাধারণ মুসলমান যাইয়া তাহাদিগকে নবীর (সাঃ) মাতৃভূমির প্রেমের কথা শুনায় তাহলে তাহারা তলোয়ার বাহির করিয়া বলিয়া ওঠে ‘নিজের সুবিধা মতন হাদিস ছাড়িস- দূর হ’ ; যেন কেবল তাহাদের মুখ নিঃসৃত না হইলে তাহা তাৎপর্য পাইবে না । ইহাদের পূর্ব-পুরুষেরাই এককালে কবি নজরুলকে ধর্মদ্রোহী বানাইয়া ফতোয়া দিয়াছিল – আবার পরে তাহারাই নজরুলের গজল ছাড়া মিলাদ পড়াইতে পারিত না । তখন নজরুলই হইয়া ওঠেন তাহাদের এক ও একমাত্র কবি – অবশ্য তাহার পেছনেও স্বার্থ ছিল - আর তাহা হইল হিন্দু রবি ঠাকুর কে বাংলা হইতে উটপাটন !! হায়রে মুসলমান !!! ইহারা আফগানে যাইয়া পারিলে যুদ্ধ করিয়া শহীদ হয় ; খুবই ভালো কথা , – কিন্তু সিডরে দেশ লন্ড ভন্ড হইলে ইহাদের কর্ণে কোন আর্তনাদ পৌছায় না কেন ভাবিয়া পাই না । ইহাদের মন প্রাণে ‘পাক-সার-জমিন-সাদ-বাদ’ বাজিতে ত্থাকে , আমার সোনার বাংলা , শহীদ মিনার আর স্মৃতি-সৌধ তাই ইহাদের কাছে হিন্দুয়ানি । বাংলাও নাকি হিন্দুদের ভাষা !!! তাই বাংলার সাথে খানিক উর্দু মিশাইয়া না বলিলে ইহাদের জম্ম সার্থক হয় না ।
এই ভন্ড মুসলমানেরা যে কেবল দেশের আর সমাজের ক্ষতি করিতেছে তাহাই নয় , মাঝে মাঝে মনে হয় , ইহারা ইহুদি-নাসারাদের তৈরি কৃত্রিম মুসলমান – যাহারা ইসলামের সর্বনাশ করিতে জিহাদে নামিয়াছে । তাহারা মানুষ মারে আল্লাহর নামে , অথচ আল্লাহ তাহাদের কখন কবে মানুষ মারিবার অধিকার দিলেন ইহা ভাবিয়া পাই না । এই ভণ্ডগণ আবার অন্য কারো মুখে আল্লাহর নাম শুনিলেও দ্বিগুণ ক্ষেপিয়া ওঠে – যেন ভাব খানা এই যে,পরপ করুণাময় কেবল তাহাদেরি করুণা করিয়াছেন যে আল্লাহর নাম কেবল তাহারাই জপিতে পারিবে – আল্লাহর বাণীর ব্যাখ্যাও কেবল তাহারাই রচিবে ।
এই ভন্ড প্রতারকদেরকে আল্লাহ কী শাস্তি দেবেন জানি না, তবে তাহা যে শয়তানের শাস্তির থেকে কোন অংশে কম নয় – তাহা নিশ্চিত । কেননা শয়তান প্রকাশ্য বিশ্বাসঘাতক-আর উহারা ছদ্মবেশী শয়তান, উহারা মুখে আল্লাহর নাম লইয়া অন্তরে অন্য দেবতার মন্দির গড়িয়া তুলিয়াছে- সেই মন্দিরে সাধনা হয় না – হয় ধ্বংস আর সর্বনাশের নীল নকশা ।



২.
আজকাল এই অতি মুসলমানগণের অতি আক্রোশের শিকার ডঃ মুহম্মদ জাফর ইকবাল । এরা পারলে এখনই তাঁর আমলনামা লিখে দুইহাতে ধরিয়ে দিয়ে পারলে জাহান্নামে নিক্ষেপ করে । ভাবটা এমন বঙ্গদেশে মানুষের আমলনামা লেখার দায়িত্বটা তাহারা বাপ-দাদার আমল থেকে উত্তরাধিকার সূত্রে ভোগ দখল করে আসছে !! তিনি যাই লেখেন তাতেই তাদের আপত্তি নয় শুধু – একেবারে ঘোরতর যুদ্ধংদেহী মনোভাব । কেন তিনি লিখবেন ? তিনি যখন শিবিরদের নিয়ে লিখলেন , তখন তাঁরা বলল , ছাত্র লীগের কোন দোষ তিনি দেখতে পান না । সরকারের মদদপুষ্ট বুদ্ধিজীবি । তাঁরা ভুলে গেল টিপাইমুখ বাধ নিয়ে তাঁর অবস্থানের কথা । এবং অতঃপর তিনি বিশ্বজিতের লাল শার্টে কেপে উঠলেন , হয়ত কাদলেন ও । এবং সেখানে তিনি এক বড় অন্যায় করে ফেললেন । আর তা হল সাধারণ মুসলমান হয়েও অতি-মুসলমানদের কোরানের আয়াত শোনালেন । এ বড় অপরাধ – ভীষণ অপরাধ । সুতরাং সেই সব ছদ্মবেশীরা আবারো ক্ষেপে উঠল ।
কেউ ধার্মিক না অধার্মিক , আস্তিক না নাস্তিক – তা বিচারের দায় বা দায়িত্ব কার ? এই অতি মুসলমানদের , নাকি মহাস্রষ্টার ? এ বিচার করা তো তারই সাজে মহা বিচারক, মহা পবিত্র যিনি ।




৩.
আমি সেই সাধারণ মুসলমানদেরই একজন - যে সাধারণ মুসলমানরা শান্তি প্রিয় ভীষণ - তাঁরা যখন বহু দূরদেশের অসহায় মানুষের কান্না শোনে, তখন নিজেরাও কেদে ওঠে । তাঁরা অন্য মতের অন্য ধর্মের মানুষকেও মানুষ বলেই সম্মান দিতে জানে – কেননা তাদের পথ-প্রদর্শক, তাদের মহানবীর (সাঃ) শিক্ষাও যে তাই । তাঁরা ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি’ করে না । তাঁরা রাস্তায় জ্যান্ত মানুষ পিটিয়ে মারে না – তাঁরা বোমা ফাটায় না – তাঁরা কোথাও আত্মঘাতি হামলাও করে না । তাদের কাছে একজন অসহায় মানুষ নিরাপদ- এবং নিরাপদ এই পুরো পৃথিবী । তাদের অনেকেই হয়ত ইসলামের তাত্ত্বিক বিষয়গুলি সম্পর্কে কম জানে , অনেকে জানেই না – কিন্তু তাদের অন্তরের প্রগাঢ় বিশ্বাস তাতে এতটুকুও লীন হয় না, তাঁরা হয়ত বেহেশতের সার্টিফিকেট বিক্রি করতে পারে না, কিন্তু তাদের সুন্দর হৃদয় তাদের স্বর্গ-যাত্রাকে সহজ করে নিশ্চিত । তাঁরা যেমন নিজেরা ভুল করে মহাস্রষ্টার কাছে ক্ষমা চাইতে পারে, তেমনি অন্যেরা ভুল করলে তাদের ক্ষমাও করতে পারে । এবং তাঁরা ভালোবাসতে পারে । তাঁরা ক্ষুদার্ত মানুষকে দেখলে তার মুখে খাবার তুলে দিতে চায় – তা সে হিন্দু কিবা মুসলমান যাই হোক না কেন । কারণ তাঁরা সবার আগে মানুষ । ইসলাম তাদের মানুষ হবার শিক্ষা দিয়েছে , জালিম হবার নয় । তাদের মহানবী (সাঃ) তাদের সহমর্মিতা শিখিয়েছেন , ভালোবাসা শিখিয়েছেন , বচসা আর হিংসা-দ্বেষ শিখাননি ।
এবং সেই অতি-মুসলমান কিংবা অতি হিন্দু , অতি খ্রিষ্টান অথবা অতি নাস্তিকদের প্রতি মহানবী (সাঃ) বলেছেন ‘তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ’ । আর মহামহীম আল্লাহ জানেন - ‘তাঁরা অন্ধ ও বধির – তাঁরা কখনোই (সুপথে) ফিরে আসবে না । ’ (আমি জানি, আল্লাহর ও তাঁর রাসূলের বাণী কারও বাপ-দাদার সম্পত্তি নয় – তা শোনা-মানা কিংবা বলবার অধিকার কেবল মুসলমানদের নয় , বরং পৃথিবীর প্রতিটি মানুষেরই আছে – তা সে যাই হোক – হিন্দু – বেদুঈন কিংবা নাস্তিক )
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×