somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজীর আহমেদ সিয়াম
সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোন ব্লগার নই মন চায় তাই লিখি তথ্য-উপাত্ত সবার সাথে শেয়ার করি ।nজব এর পাশাপাশি এয়ার টিকেট ও ট্রাভেল ভিসার ব্যাবসা করি ।nধন্যবাদn

কুড়ানো ( পর্ব ৪৮ )- সেদিন ফগুন ছিলো

২২ শে জুন, ২০১৯ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাল অরণি কলিকাতা চলে যাবে, আমার মন ভালোনেই।
- মন খারাপ কেন আমি কি হারিয়ে যচ্ছি নাকি? সহসাই ফিরে আসবো, সামনে পরীক্ষা তার আগেই এসে পরবো।
দু'জনে স্বর্ণচাঁপা গাছের নিচে বসি, অরণিকে এত আনমনা কখনো দেখিনি। মঞ্জু মাসি এসে পাশে বসলেন।
- তুই সাথে গেলে বেশ হতো, হঠাৎ ব্যস্ত হয়ে গেলি, বুঝতে পারছিনা, সামনে কি হবে।
ভুট্টো এসব কি বলছে। আমরা একক সংখ্যাগরিষ্ঠ দল, ভুট্টোর সাথে কোয়ালিশন করতে হবে কেন, পশ্চিমাদের হাবভাব ভালো লাগছে না, সব সময় বঞ্চিত করেছে। আবার শুরু করছে নূতন ষড়যন্ত্র, তিন দিন ভুট্টো ঢাকায় থেকে গেলেন, কোন ফয়সলা হলো না।
- মাসি আমিও বুঝতে পারছিনা দেশ কোন দিকে যাচ্ছে, তবে দেখে নিও জয় আমাদের হবেই।
- তোরা বসে গল্প কর আমি গরম গরম পাকুড়া ভেজে আনছি।
মাসি চলে গেলে অরণি একটু ঘনিষ্ঠ হয়ে বসে।
- যত দূরেই যাই মন পড়ে থাকবে এখানে, তোমার কাছে। তুমি এতো মন খারাপ করলে আমি কলিকাতা থাকবো কিভাবে।
- না অরণি, মন খারাপ নয়, তবে কেমন একটা শূন্যতাবোধ বুকের ভেতর। এমন আগে হয়নি কখনো।
- এসে পরবো, কয়েক দিন থাকতে পারবেনা, তোমাকে রোজ চিঠি দেবো, অনেক অনেক করে লিখবো, জবাব দিতে ভুলো না, সল্ট লেকের ঠিকানায়।
এই, একটা কবিতা শোনাও তোমার লেখা, অনেক দিন কোন কবিতা শুনিনি।
বেশ বুঝতে পারি অরণি নিজকে সামাল দিচ্ছে, এটা ওটা বলে।
- কাল রাতে ঘুম আসেনি, আকাশ পাতাল ভেবেছি, দেশকে নিয়ে, তোমাকে নিয়ে, একটা ফাগুনে কবিতা লিখেছি, শুনবে।
- হুম, শুনাও।

ফাগুনে আগুন

যে কথা হয়নি বলা, চলে যায় কালের গভীরে
আরো একটি সূর্যাস্ত,
শীত বিকেল হারিয়ে যায়, স্বর্ণচাঁপা হারায় সুবাস
সন্ধ্যামালতী সুবাসিত হয়নি,
কিছু নাবলা কথা রয়ে যায়, সেই কথা বুনোফুল,
অচেনা সুবাস।

বলা হয়নি হৃদয়ের মাঝে লালিত,
গোপন প্রণয়ের পদাবলী,
ছড়ায় বিহব্বলতা।
অনুভূতির সূখের পায়রা উড়ে নীল জ্যোস্নায়,
বেঁচে থাকে কিছু প্রেম, কিছু স্বপ্ন,কিছু আকাঙ্ক্ষা।
আজ ফাগুনে আগুন কেন?

হে প্রেম!
তোমাকে বলতে ইচ্ছে করে,
সময় ফুরিয়ে যায়নি, চলো
একটা স্বপ্নঘোর কবিতা চয়ন করি দু'জনে
সেখানে থাকবেনা কোন বিরহ!

- বাহ্ সেখানে থাকবেনা কোন বিরহ! বেশ লিখেছো, দাও কবিতাটা রেখে দেই সযতনে, আমাদের মাঝেও থাকবেনা কোন বিরহ।
কবিতাটা ভাঁজ করে বুকের মাঝে রেখে দেয়।
মঞ্জু মাসি গরম গরম পাকুড়া নিয়ে এলো, তোরা গল্প কর, আমি চা নিয়ে আসছি।

- শওকত ভালো থাকিস, কলকাতা আমার মোটেও ভালোলাগেনা, ইটপাথরে ঠাসা, টলদমলে জলের ঘাট নেই, আমাদের ঝিলটুলির মতো বাগান নেই, মহুয়ার মাতাল গন্ধ নেই। সেখানের মানুষজন গুলো ইটপাথরের মতো। এতো নাগরিকতা আমার ভালো লাগেনা। আমার ভালোলাগে রক্তজবা লাল, কামীনি ফুলের গন্ধ, শরৎ সকালে শিউলিতলায় ফুল বিছিয়ে থাকা উঠোন।
তোদের এতো ভালোলাগে, তুই আমার বড় আপন, সহসাই ফিরে আসবো, জানিস, আমার মন পড়ে থাকে চাঁপা গাছের নিচে ফুল বাগানে।
অরণি কিছু না ভেবেই গুনগুনিয়ে গাইলো।

'ওযে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে,
না না না
যত বলি নাই রাতি
মলিন হয়েছে বাতি।।
মুখ পানে চেয়ে বলে
না না না,

বিধুর বিকল হয়ে ক্ষেপা পাগলে
ফাগুন করেছে হা হা ফুলের বনে
আমি যত বলি তারে,
এবার যে যেতে হবে -'

মাসিও সাথে সাথে সুর মিলালেন।
আমার বুকের মাঝে হা হা করছে ফাগুন, হৃদয় বেজে উঠলো কি যেন হারিয়ে ফেলেছি, এমনটা হয়নি কখনো। কখন যে ভালোবাসা ডালপালা মেলেছে, নিজেও টের পাইনি।
সেদিন নিভৃতে অরণির রক্তজবা ওষ্ঠে ভালোবাসা একটি চুমো এঁকে দিয়েছি, স্বর্ণচাঁপা তখনি সুবাসিত হলো, অরণি জরিয়ে ধরে বলেছে, ভালোবাসি তোমাকে, ভালোথেকো।

সেই ভরা বসন্তে ফাগুন আগুন জ্বালিয়ে দিলো।

আচানক

ফেব্রুয়ারি ১৩, ইয়াহিয়া খান ঘোষণা দিয়েছিলেন, ৩ মার্চ ঢাকায় পার্লামেন্ট আধিবেশন বসবে। তেজগাঁও পার্লামেন্ট ভবনে। সব আয়োজন সম্পন্ন। দেশের নির্বাচিত সংসদসদস্য গণ তেজগাঁ এমপি হোস্টেলে এসে গেছেন। পিপলস্ পার্টি কেউ আসেনি।
শেখ মুজিবর রহমান, পার্লামেন্টারি বোর্ডে নেতা নির্বাচিত হয়েছেন। অধিবেশনে তিনি দেশের প্রধান মন্ত্রী নির্বাচিত হবেন।
আমরা আনন্দিত, জয় বাংলার জয় হয়েছে, চারিদিকে উৎসবে মুখরিত।
এমনি সময় আচানক, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, মার্চের ১ তারিখ বেতার ভাষণে, অনিদিষ্ট কালের জন্য পার্লামেন্ট অধিবেশন স্থগিত করেন।

শওকত
#যে_স্মৃতি_ধূসর_হয়নি
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৯ সকাল ১১:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×