somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়ানো ৫৫ (চেরনোবিল-৪)

২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পর্বঃ৪



অনেকটা হেঁটেছি সেদিন। গাইডসহ আমাদের ৪১ জনের একটা গ্রুপ। গ্রুপের মধ্যে সবাই ট্যুরিস্ট। বিভিন্ন দেশ থেকে আসা। বেশীরভাগই রিসার্চার বা কলেজ-ইউনিভার্সিটির লেকচারার স্টুডেন্ট আমেরিকা আর নিউজিল্যান্ড থেকে আসা। তবে আমার মত আউলা ট্যুরিস্টও আছে।

ইউক্রেন সরকার অবশ্য এইসব ট্যুরিস্টদের ট্যুরিস্ট বলতে রাজি নয়। সরকার বলে - এজুকেশনাল ভিজিটর। কারণ চেরনোবিলের দূর্ঘটনা মজা দেখা বা করার কিছু নয় যে দেশবিদেশ থেকে মানুষ আসবে মজা করতে।

ভীষণ সতর্কভাবে হাঁটতে হয়। কোন গাছ, পাতা, বিল্ডিং কিছুই ছোঁয়া যাবে না। কোথায় কোন রেডিয়েশন ঘাতক লুকিয়ে আছে কে জানে! খুবই সতর্ক হয়ে হেঁটেছি যাতে গায়ের কাপড়ও কোথাও না লাগে।

ট্যুর বুকিং দেয়ার পর সব নীতিমালা ইমেইলে পেয়েছি। ফুলহাতা টপ, ফুল ট্রাউজার্স, পা পুরো ঢাকে এমন জুতো, স্যান্ডেল জাতিয় জুতা একেবারেই নিষেধ। লুজ কাপড়ও যেন না থাকে। মোটকথা মাথা ছাড়া পুরো শরীর ঢাকা থাকতে হবে কিন্ত লুজ কাপড়ে নয়।

চেরনোবিলে নিউক্লিয়ার প্লান্ট বানিয়েছিল সোভিয়েত সরকার গোপনে, নিজেদের অর্থায়নে। এমনকি রাশিয়ার মানুষজনও সবকিছু জানতো না।

দুইঘন্টা পর পৌঁছলাম রাডারকেন্দ্রে।

চেরনোবিলে একটা রাডারও স্থাপন করেছিল ভীষণ গোপনে, লোক চক্ষুর আড়ালে কেবলমাত্র আমেরিকার গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। আমেরিকা কোন ক্ষেপণাস্ত্র আক্রমণ করলে যেন অন্তত ৩০ মিনিট আগে ওরা সংকেত পায় এই রাডারের মাধ্যমে। রাশিয়া আর আমেরিকা জন্মশত্রু তা বলাই বাহুল্য।

এই রাডারের অস্তিত্ব কেবল গভমেন্ট আর যেসব লোকজন সেখানে কাজ করতো তারাই জানতো। নিউক্লিয়ার ডিজাস্টার হওয়ার পর এই রাডার সম্পর্কে মানুষজন জানতে পেরেছে।

এমনকি চেরনোবিলের মুল রাস্তা থেকেও এত উঁচু প্রোজেক্টটা দেখা যায় না। কেমন যেন একটা হিল আর গাছের আড়ালে। রং ও এমনভাবে করা যাতে আকাশের সাথে মিলিয়ে যায়।

রাডারের কাছে পৌঁছে মুখ হা হয়ে যাবার জোগাড়! এত বড় একটা স্থাপনা। নীচে দাঁড়িয়ে ঘাড় উপড়ের দিকে করে তাকালেও পুরোটা ঠিক মত দেখা যায় না।

যারা রাডারকেন্দ্রে কাজ করতো তারা তাদের ফ্যামিলিসহ সে এলাকায় থাকতো। বাইরে যাওয়ার অনুমতি ছিল সপ্তাহের নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে। বাইরের কেউ কাজ সম্পর্কে জিজ্ঞেস করলে ওরা বলতো চকলেট ফ্যাক্টরীতে কাজ করে। স্পেশাল উপহার হিসেবে গভমেন্ট ওইসব ফ্যামিলিদের প্রচুর চকলেট, কলা, কমলা সাপ্লাই দিতো। এই তিন জিনিস ছিল তখন সোনার হরিণের মত। আমেরিকান সেনকশনের কারণে রাশিয়ায় চকলেট, কলা আর কমলা ছিল দুস্প্রাপ্য জিনিস।

এই রাডারটায় কত মেটাল, কত স্টীল, কত লোহা ব্যবহার করা হয়েছে তা আমার জানা নেই। শুধু হা করে আকাশের দিকে তাকিয়ে এটার ব্যপ্তি বুঝার চেষ্টা করছিলাম।

মজার ব্যাপার হলো এই রাডার কোনদিন কাজ করেনি। ফেইল প্রোজেক্ট :(


সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×