somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বারবার কেন এই চুরি?

১২ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যান্টনি ওরাল টমসন। যুক্তরাজ্যের এক গুণী বাবুর্চি। বেতার ও টেলিভিশনে উপস্থাপনা করেও তিনি জনপ্রিয়তা পেয়েছেন। অর্থবিত্ত, খ্যাতি—কোনোটারই কমতি নেই, তবু হাতটানের অভ্যাসটা গেল না। এ পর্যন্ত পাঁচবার চুরি করার ঘটনায় ধরা পড়েছেন তিনি।
শুধু ওরাল টমসন নন, তাঁর মতো আরও অনেক খ্যাতিমান ব্যক্তি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। এর মধ্যে রয়েছে হলিউড তারকা উইনোনা রাইডার, অভিনেত্রী লিন্ডসে লোহান, অভিনেতা মেগান ডেনিস ফক্স, ইংলিশ ফুটবলার স্টিভেন গেরার্ড।
উইনোনা রাইডার ২০০২ সালে একটি দোকান থেকে প্রায় চার হাজার পাউন্ড মূল্যের কাপড় চুরির দায়ে অভিযুক্ত হন। গত বছর আড়াই হাজার ডলারের একটি গলার হার চুরির অভিযোগে অভিযুক্ত হন লিন্ডসে লোহান। মাত্র সাত ডলারের একটি লিপগ্লস চুরি করে ওয়াল-মার্ট থেকে চাকরি হারান মেগান ফক্স। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। দোকানে সুযোগ পেলেই পকেটে কলম আর কাগজ পুরতে ভোলেন না স্টিভেন গেরার্ড। পুলিশ তাঁকে এর মধ্যে একাধিকবার সতর্ক করে দিয়েছে।
আর্থিক সামর্থ্য থাকার পরও এসব জনপ্রিয় ও ধনাঢ্য তারকা কেন চুরি করেন, তা রহস্যই বটে। অনেকে নিজেই জানেন না, কেন তাঁরা চুরি করেন। তবে কেউ কেউ বলছেন, অর্থনৈতিক মন্দার শিকার তাঁরা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মূলত বিষাদ থেকেই ধনী ব্যক্তিরা চুরি করেন। বাস্তবে এসব ব্যক্তি খুবই সৎ।
যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর শপলিফটিং প্রিভেনশনের বারবারা স্টেইব বলেন, সাধারণত কোনো ক্ষতি পুষিয়ে নিতে ও শূন্যতা পূরণের তাগিদ থেকেই ক্রেতা সেজে অনেকে দোকান থেকে জিনিসপত্র চুরি (শপলিফটিং) করেন। তিনি বলেন, ‘এসব লোক সাধারণত সৎ নাগরিক।’ গবেষণায় বিষণ্নতায় ভোগা এবং এ ধরনের চুরির মধ্যে সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে বারবারা স্টেইব বলেন, বিষণ্নতা থেকে মুক্তি পেতে কেউ মদ পান করেন। কেউবা জড়িয়ে পড়েন চুরির ঘটনায়। তাঁরা চুরি করার মধ্যেই সান্ত্বনা খোঁজেন।
তবে কানাডার মনোবিদ ড. উইল কাপচিক বলেন, এরা গতানুগতিক চোরদের মতোই। ধনী ব্যক্তিরা কেন চুরি করেন, তা নিয়ে এই গবেষক কয়েক দশক ধরে গবেষণা করছেন। সম্প্রতি উত্তর আমেরিকায় তাঁর এক গবেষণায় দেখা গেছে, অন্য যেকোনো পেশার চেয়ে চিকিৎসা, নার্সিং ও পুলিশের সঙ্গে জড়িত ব্যক্তিরা শপলিফটিংয়ের সঙ্গে বেশি জড়িত।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একজন আইনজীবী কারখানা থেকে টুথপেস্টের একটি টিউব চুরি করেন। তিনি বলেন, ‘আমি জানি না, কেন এটি করেছি। তবে ওই দিন আমার ছেলে হাসপাতালে ছিল।’ বিবিসি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×