![]()
অসাম্প্রদায়িক চেতনা বুকে নিয়ে দেশের মানুষকে বোঝাতে হবে দেশ ভূল পথে এগুচ্ছে।
![]()
![]()
![]()
বক্তারা শাহবাগের গণআন্দোলনকে রাজনৈতিক হস্তক্ষেপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মত দেন। তা না হলে বর্তমান তথাকথিত রাজনৈতিক ধারাকে যারা অপছন্দ করেন সেই সকল মানুষ এই সামাজিক আন্দোলনের ধারাকেও ভূল বুঝে প্রত্যাখান করবে। রাজনৈতিক মেরুকরণের নতুন ধারায় যারা আপোষহীন তারা কখনোই এই বিরুদ্ধ শক্তিগুলোর নোংরা হস্তক্ষেপের পক্ষে নয়। যার ফলে শাহবাগ চত্বর আজ রক্তশূণ্যতায় ভূগছে। আর এই সুযোগে সেই অপশক্তিগুলো তাদের পথ পরিস্কার করছে। তারা ভালভাবেই জানে, দেশের ধর্মপ্রাণ মানুষের চেতনায় নাড়া দিলে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে সমর্থ হবেন।
দেশের মানুষ একটি চক্রবিন্দুতে আবদ্ধ হয়ে আছে, তা হলো বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা-অনাস্থা। একটি দল আস্থা হারালে অন্য আরেকটি দল যেটি অতীতে আস্থা হারিয়েছিলো সেটিকেই বেছে নেয়। ফলে গাজীপুরের সিটি নির্বাচনে একটি বিতর্কিত ব্যক্তি, যে কিনা হজ্বের অর্থ কেলেংকারীর সাথে জড়িত-তিনিই নির্বাচিত হয়েছেন। আর তা হয়েছে দুটি কারণে, এক. বর্তমান ক্ষমতাশীল দলের জনপ্রিয়তা হ্রাস, দুই. বিকল্প কোন রাজনৈতিক শক্তি বা তৃতীয় ধারা না থাকা। ফলে মুদ্রার এপিঠ আর ওপিঠ আমাদের ভাগ্য বদলে কতটা ভূমিকা পালন করবে তা প্রশ্নবিদ্ধ।
আমাদের প্রগতিশীল শক্তিগুলো বারবার পর্দার অন্তরালেই রয়ে যায়। কারণ তাদের শক্তি, সততা আর আস্থাকে অবলম্বন করে যারা ক্ষমতায় বসেন তারা তাদেরকে কীভাবে ব্যবহার করতে হয় তা বুঝে গেছেন। তাই এদেশের শিক্ষিত আর ভদ্র সমাজ পাছে লোকে কিছু বলে এই কলঙ্গের ভয়ে সমাজ ও রাষ্ট্র সংস্করণে সকল ভূমিকার বাইরে থেকে যান। কারণ তারা সত্য বলতে পারেন কিন্তু সেই সত্যকে প্রতিষ্ঠিত করতে পারেন না। আমাদের এই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক শ্রী অজয় রায়, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহ-সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের যুগ্নসমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী, সালেহ আহমেদ, সানোয়ার সামসী, হোসাইন আহম্মেদ তফসির, সাইদুর রহমান, কে, এম, রফিকুল কাদের।
বক্তব্য দেন- এফ এম শাহীন, কে এম নাসের, মাহাবুদ রানা, খালেদুর রহমান শাকিল, সৈয়দ জাকির আহম্মেদ ইমন, রাজীব পোদ্দার, মোৎ সানি, শেখ সাদী খান, সাইদুর রহমান, রাশেদ আওলাদার, রাজু আহমেদ, অনিকেত রাজেশ, রাশেদ পারভেজ, মোঃ আসাদুজ্জামান খান, মোঃ মাহাফুজুর রহমান, এহসানুল হাবিব, মোস্তাক আহম্মেদ প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



