somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের ঘোষণা

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় সাথী বন্ধুগণ
দেশ এবং বিদেশের সকল বাংলাভাষী ভাই-বোন - যে যেখানে আছেন আমাদের অভিবাদন গ্রহণ করুণ।


আবার আপনার প্রিয় স্বদেশ যে ক্রমে গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে আমরা নিশ্চিত তাতে আপনারাও আমাদের সমভাবে উদ্বিগ্ন। যে শক্তিগুলি মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করেছিল তারাই আবার রাষ্ট্র পরিচালনায় ক্ষমতাসীনদের নানাবিধ ক্রুটি বিচ্যুতির সুযোগে জনসাধারণের ধর্ম বিশ্বাসকে ব্যবহার করে মানুষের মনে সৃষ্ট ন্যায়সংগত ক্ষোভকে সহিংসতার ধারায় পরিচালিত করে দেশকে রক্ষণশীলতা, প্রতিক্রিয়াশীলতার ধারায় ঠেলে দিতে চাইছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশকে পুরোপুরি তালেবানী ধাঁচের রাষ্ট্রে পরিণত করা। সেজন্য নানাভাবে সহিংসতা উস্কে দিয়ে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের আশু লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের সময় মানবাধিকার লংঘনের অপরাধে অভিযুক্তদের যে বিচার হচ্ছে সেই বিচার বানচাল করা। সেজন্য তারা তাণ্ডব সৃষ্টির চেষ্টা করছে সর্বশক্তি দিয়ে। বিএনপি’র সমর্থনে জামাত-শিবির, হেফাজত দেশ অচল করে দিয়ে বর্তমান ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করে গোলাম আযম গংদের মত যারা কারাগারে আছে তাদের মুক্ত করে সৈরাচারী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য


যাঁরা চান যে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় রাষ্ট্র পরিচালিত হোক, তারা কখনই দেশের উপরোক্ত পরিণতি মেনে নিতে পারেন না। সেজন্য একদিকে যেমন সকল দেশপ্রেমিক রাজনৈতিক - সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায় থেকে উপরোক্ত অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, তেমনি নির্বাচনসহ সর্বক্ষেত্রে প্রত্যাখ্যান করতে হবে ঐ সমস্ত অপশক্তিকে। ক্ষমতাসীনদের অনেকের দুর্নীতি, স্বজনপ্রীতির জন্য ক্ষুব্ধ হয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধর্মীয় মৌলবাদীদের হাতে তুলে দেয়া হবে আত্মঘাতী। বস্তুতঃ বিএনপি যদি জামাত-শিবির-হেফাজতের প্রতি সমর্থন অব্যাহত রাখে তবে তাদের প্রত্যাখ্যান করতে হবে বিনা দ্বিধায়। একই সাথে বর্তমান ক্ষমতাসীনদের দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে দৃঢ়তার সাথে।


বন্ধুগণ

গত ৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের দ্বিতীয় জাতীয় কনভেনশনে সারাদেশের ৫২টি জেলার প্রতিনিধি যোগদান করেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধি জন যাঁরা এই কনভেনশনে উপস্থিত হয়েছিলে আমরা পূর্বোক্ত কাজে তাঁদের সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ঘোষণা করেছি।


আপনাদের কাছে অনুরোধ নিজ নিজ অবস্থান থেকে আপনারাও সোচ্চার হন, নিজ নিজ জেলায়/এলাকায় সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চের কমিটি গড়ে তুলুন। ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ’ মুক্তিযুদ্ধের পক্ষের ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফরম। সবাই নিজ নিজ স্বাতন্ত্র্য অক্ষুন্ন রেখে উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রামে সাধ্যমত অবদান রেখে চলেছেন। আপনারাও একই ভাবে এগিয়ে আসুন এটাই আমাদের অনুরোধ - আপনাদের নৈতিক-আর্থিক সমর্থন আমাদের চলার পথ সহজ করবে।

ধন্যবাদসহ

অজয় রায় ড. নুর মোহাম্মদ তালুকদার
সমন্বয়ক সদস্য-সচিব
০১৭১২-৯৬৮৩০৯ ০১৭১৬-৭০৮৭৫৫

সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ
E-mail: [email protected], [email protected]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

×