somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[মুভি রিভিউ] Shutter Island (2010)

২২ শে মে, ২০১৪ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Genres: Drama | Mystery | Thriller
IMDb Ratings: 8.0/10
Rotten Tomatoes: 68% / 75%
Runtime: 138 min
Director: Martin Scorsese
Writers: Laeta Kalogridis (screenplay), Dennis Lehane (novel)
Actors/Actress: Leonardo DiCaprio, Mark Ruffalo, Ben Kingsley & Michelle Williams etc.
Release Date: 19 February 2010 (USA)


প্লটঃ সময়টি ১৯৫৪ সাল, যুদ্ধ (২য় বিশ্বযুদ্ধ) ফেরত সৈনিক ও ইউএস মার্শাল (বিশেষ শাখার পুলিশ) টেডি ড্যানিয়েলসকে (লিউনারদো ডি কেপরিও) বসটোনের সাটার আইসল্যান্ড এ অ্যাশলিফ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এক রোগীর কেসটির দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়। সহযোগী হিসেবে টেডির সাথে আসেন চাক আলে (মার্ক রাফেলো)। এই হাসপাতাল সম্পর্কে কারোরই কোন ধারনা ছিল না। জেডি থেকে হাসপাতালে যাওয়ার সময় এই হাসপাতালের শক্ত বৈদ্যুতিক নিরাপত্তা দেখে টেডি অবাক হন। এসে জানতে পারেন র‍্যাচেল সোল্যান্ডো নামে এক মহিলা রোগী তার কামড়া থেকে গত রাতে উধাও হয়ে গেছেন। এই মহিলা তার তিন সন্তানকে বাড়ির পিছনের ঝিলে ডুবিয়ে মেরেছে কিন্তু সে এখনো মনে করে তার সন্তানরা বেঁচে আছে এবং তারা স্কুলে আছে। সে পালিয়ে যাওয়ার সময় কোন ক্লু রেখে যায় নি এবং এও শুনে খুবই অবাক হন যে র‍্যাচেলের সাইকাট্রিট ডাঃ শিহান এই ঘটনার পরদিন ছুটিতে তার বাড়িতে চলে গেছেন। মার্শাল টেডি তার সহযোগীকে নিয়ে এই রহস্য উম্মোচনে ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সাক্ষাৎকার ও জিজ্ঞাসাবাদ করতে থাকেন এবং এক পর্যায়ে ডাঃ শিহানের চলে যাওয়ার সাথে এই ঘটনার কোন সম্পর্ক আছে কিনা জানতে তার সকল নথিপত্র চাইলে প্রধান কর্মকর্তা ডাঃ কাউলি (বেন কিন্সলি) দিতে অস্বীকৃতি জানায়, এতে চটে যান টেডি এবং তার অনুসন্ধান শেষ, কাল সকালে সব চুকিয়ে চলে যাবেন বলে জানিয়ে দেন কিন্তু পরের দিন প্রচন্ড ঝড় তাদের যেতে বাদ সাধে। এই দিকে অভিজ্ঞ মার্শাল টেডি তার সহযোগী চাককে তার সন্দেহের কথা জানান যেঁ এখানে গোপনীয় খারাপ কিছু হচ্ছে যা বাইরের দুনিয়া কিছুই জানে না হয়তো এই মানুষিক বিকার গ্রস্থ রোগীদের গিনিপিগ বানিয়ে গোপন কোন গবেষণা হচ্ছে, এছাড়া হাসপাতালের ওয়ার্ড A বা B তে যেতে দিলেও তাদের C তে যেতে বারণ থাকায় টেডি আরো সন্দেহ প্রবণ হয়ে পরেন। কি হচ্ছে এখানে??? যে করেই হোক তাকে রহস্য উম্মোচন করে ওদের আসল চেহারা তুলে ধরতে হবে। তাই সে ফিরে না গিয়ে অনুসন্ধান চালিয়ে যাবেন বলে চাককে তার পরিকল্পনার কথা জানান ও সেই মতে অনুসন্ধানও শুরু করে দেন তার সহযোগীকে নিয়ে। এরই মধ্যে জানতে পারেন র‍্যাচেল সোল্যান্ডোকে তার কামড়াতেই পাওয়া গেছে। টেডির সকল অনুসন্ধান জট পাকিয়ে যেতে থাকে। হাসপাতাল কতৃপক্ষের তাকে নিয়ে এক গোপন পরিকল্পনার কথা ফাস হয়ে যায় তার কাছে যে, তাকেই উল্টো রোগী বানিয়ে এখানে আটকে রাখবে, আর কখনো মূল ভুখন্ডে যেতে দিবে না। কি করবে এখন টেডি ড্যানিয়েলস (লিউনারদো ডি কেপরিও) ????? নিজেকে বাঁচাবে নাকি এই রহস্য উম্মোচন করবে????

জানতে হলে মুভিটির ব্লুরে প্রিন্ট ডাউনলোড করে উপভোগ করুন।

মন্তব্যঃ আমি উপরে উল্লেখিত প্লটটি খুব সামান্যই বলেছি আসল টুইস্ট মুভির শেষ পর্যায়ে। ধরুন আমি আপনার সাথে গল্প করতে করতে আপনাকে আমার প্রতি এমন আচ্ছন্ন করে ফেলছি যে আমার প্রতি এক ভাল লাগা ও সিম্প্যাথি তৈরি হল আপনার এমন এক পর্যায়ে হঠাৎ আপনাকে এক থাপ্পড় মেরে আমার জাত চিনালাম। আপনি যেমন হচকিয়ে যাবেন তেমনি এই মুভির শেষ পর্যায়ে পরিচালক আপনাকে এক থাপ্পড় মেরে মুভিকে ইউ টার্ন করে হচকিয়ে দিবে। [ ভয় পাইয়েন না বাস্তবে কোন থাপ্পড় খাবেন না মজা করে বললাম, হা হা হা] আর কিছু বললাম না, কিপ হ্যাপি মুভিইং!!!!!

বাংলা সাবটাইটেলঃ মুভিটিতে এতই টুইস্ট ও ড্রামাটিক থাকায় অনেকের কাছেই বুঝতে কিছুটা কঠিন লাগতে পারে। তাদের বলব এই বাংলা সাবটাইটেল দিয়ে দেখুন সব ঝকঝকে ফকফকে লাগবে। অনুবাদক সাইমন এলেক্সের অনুবাদ ভাল হয়েছে।
Click This Link

ডাউনলোড লিঙ্কঃ সিঙ্গেল ডাউনলোড লিঙ্ক ও ব্লুরে এর বিভিন্ন এনকোডিংএর লিংক দিতে আমি এইক্ষেত্রে অথর্ব। এডমিন বা এক্সপার্টদের সহযোগিতা কামনা করছি।
টরেন্ট (৭২০পি): Click This Link

মুভিটির প্রতি আমার মুল্যায়ন


মুভিঃ অসাধারণ স্ক্রিনপ্লে, ক্যামেরার ব্যাবহার ও সাউন্ড নিরসন্দেহে অসাধারণ। বিশেষ করে শুটিং প্লেস বা দ্বীপটি ছিল অসাধারণ নয়নাভিরাম। পরিচালক তার দক্ষ হাতেই ডেনিস

লেহানের উপন্যাস সাটার আইসল্যান্ড কে রঙ্গিন পর্দায় চিত্রায়িত করেছেন।

ভাললাগা কিছু চরিত্রঃ সবার অভিনয় ভাল লেগেছে তবে কারো কারোটা মন ছুয়ে গেছে, যেমন_

*লিউনারদো ডি কেপরিও (টেডি ড্যানিয়েলস): এই বসের কথা আর কি বলব এক কোথায় অসাধারণ তার অভিনয়। তার অন্য মুভির মত এখানে যেভাবে প্রতিটি ইমোশন ফুটিয়ে তুলে তার জাত চিনিয়ে দিলেন। সত্যিই তার অভিনয় প্রশংসার দাবি রাখে।

*মার্ক রাফেলো (চাক আলে): তার অভিনয়ও ভাল লেগেছে একজন ডিটেক্টিবের সহযোগী হিসেবে। মুভির শেষ পর্যায়ে তার চারিত্রিক পরিবর্তন উপভোগ্য লেগেছে।

*বেন কিন্সলি (ডাঃ কাউলি): তার আরেকটি মুভি প্রিন্স অফ পার্সিয়ার মত এখানেও তার রহস্যময় চরিত্র ভালই উপভোগ করেছি। তবে মুভির শেষ পর্যায়ে টেডির প্রতি ইমোশনাল

হয়ে থোতা কাঁপছিল ও চোখ ছলছল করছিল এই অভিনয়টা অসাধারণ ছিল।

*মিশেল উইলিয়ামস (ডোলরাস): সবচেয়ে রহস্যমত চরিত্র হল এই নারী যে টেডির স্ত্রী। টেডির কল্পনায় বার বার এসে টেডিকে যেমন ধোকা দিয়েছে তারচেয়ে বেশি ধোকা দিয়েছে দর্শককে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×