অধিকার নাই বলে কি অভিমান ও করতে পারব না
না হও তুমি আমার
না পড়ুক তোমার চোখ আমার চোখে
না ছোক বাতাস আমায়
তোমায় ছুয়ে এসে
নিঃশ্বাস ও কি নেব না তবে আমি সেই বাতাসে
যে বাতাস তোমার চুলকে দোলায়
সে বাতাস ত আমার মনকে ও দোলায়
যে চোখে তুমি জ্যোৎস্না দেখ
সে চোখে কেন তবে তুমি ঝলসাও আমায়
হউক আমার ক্যানভাস সাদাকালো স্বপ্নে আঁকা
হউক আমার স্বপ্নগুলো ধূসর মেঘে ঢাকা
তাই বলে কি চাইব না আমি
ঝড় আসুক, সূর্য হাসুক
রং ধনুর সাত রঙে স্বপ্নগুলো আমার রঙিন হউক
প্রকৃতির কোন কিছুই ত আমার নয়
ফুল নয়, ঘাসের ছায়া নয়
তোমার হাসিও না হয় আমার না হল
হাসির দুর্ভিক্ষে কেন তবে তুমি
নির্বাসিত করবে আমায়
আমি ত কখনও ছুটিনি রঙিন প্রজাপতির পেছনে
হাটিনি কখনও বসন্তের আকাশের নিচে
কেন তবে তুমি প্রজাপতি হলে
কৃষ্ণচূড়া আর রাঁধাচূড়া চেনালে
একলা হাসি একলা কাঁদি আর একলাই বাঁচি আমি
কেন তবে হাসার কাঁদার আর বাঁচার অনুষঙ্গ হতে গেলে তুমি
সূর্য কি কখনও নিলীমাকে ভালবাসি বলে
তবুও ত সূর্য নীলিমারই কপালে লাল সিঁদুরের টিপ হয়েই জ্বলে
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




