তোমার চোখের ডালিম স্বচ্ছ জলে
আমি ডুবছি আর ভাসছি ক্রমাগত
তোমার ঐ বাঁকা জুলফের বড়শিতে
তুমি আমায় গাঁথছ অবিরত
তোমার চুলের ছন্দ আর হৃদ স্পন্দনের সমতানে
আমি মূর্ছা যাই,আর তাদের অনুনাদে জেগে উঠি
তোমার মিষ্টি হাসি সকালের রোদ হয়ে চোখে পড়ে
আর সেই রোদে আড়মোড়া দিয়ে জাগে আমার মন
তোমার হাসির আঘাতে আমার হৃদয়ে ফল্গু বহে
আর ঐ ঝরনায় সিক্ত হয় আমার আত্মা
তুমি যখন আমাকে অতিক্রম কর, সেই আন্দোলনে
আমার হৃদয়ের সব কপাটিকা খুলে যায়
যখন দৃষ্টিসীমা থেকে দূরে যেতে থাক
শূন্য বীক্ষণকোণ পর্যন্ত আমি দেখি তোমায়
তোমার রূপের এত পসরা দিয়ে কি করব আমি
তোমার উপস্থিতিই তো যথেষ্ট আমাকে মাতাল করার জন্য
তুমি সামনে আসলে আমার, কোন কথা বলবে না
তুমি সামনে আসলে আমার, হাসবে না
তুমি সামনে আসলে আমার, চোখের দিকে তাকাবে না
তোমার কথা, হাসি ও চাহনি আমার অস্তিত্বকে উড়িয়ে দেয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




