নিঃসঙ্গতার নৃশংসতা তুমি দেখেছ কি?
দেখেছ কিভাবে অপূর্ণতার করাত পূর্ণতাকে রক্তাক্ত করে?
ইচ্ছার চাবুক একের পর এক
সপাং সপাং শব্দে তোমাকে অবশ করে?
মিথ্যার দহন কিভাবে পোড়ায় তোমাকে?
সত্যের তৃপ্তি বা অতৃপ্তি কিভাবে জুড়ায় তোমাকে?
নিঃসঙ্গতার সঙ্গ এড়াতে কি না করি আমরা
নিঃসঙ্গ মেঘ কতক্ষণ থাকে একা?
বৃষ্টি হয়ে কি সে ফেরত আসে না পৃথিবীতে?
আর মানুষ কিভাবে এক থেকে বহু হয়
রাত, রাত আসলে নিঃসঙ্গতা বহন করে
তোমার মধ্যে নিঃসঙ্গতার ভূত রাতের সাথেই তুমি পাবে
পরম নিঃসঙ্গতা যদিও তুমি খুজে পাবে না
এমনকি কোন নির্জন অমাবস্যা রাতও
তোমাকে নিঃসঙ্গ থাকতে দিবে না
হয়ত জোনাকি পোকা নয়ত ঝিঁঝিঁ পোকার সঙ্গ তুমি পাবে
তোমার অপূর্ণতা, তোমার ইচ্ছা, তোমার মিথ্যা, তোমার সত্য
সবকিছুকে তোমার নিঃসঙ্গতার সঙ্গী হিসেবে নাও
নিঃসঙ্গতার না সঙ্গীর সঙ্গ আমাদের আকাঙ্ক্ষিত?
নাকি দুটোই লাগবে?
হ্যাঁ, নিঃসঙ্গতায় এত সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে
অতএব হে মানুষ মৃত্যু ছাড়া তুমি নও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




