তোমার সাথে আমি কখন জড়ালাম যে
আজ তুমি আমার হাসির শব্দ হয়ে গেছ
তোমাকে আমি কবে চেয়েছি যে
আজ তুমি আমার অশ্রুর লবণাক্ততা হয়ে গেছ
তোমাকে আমি কবে দেখেছি যে
আজ তুমি আমার চোখের নিয়ন্ত্রন নিয়ে নিয়ে নিয়েছ
তোমাকে আমি কবে ভেবেছি যে
আজ তুমি আমার সব ভাবনায় মরচে ধরিয়ে দিয়েছ
তোমার কতগুলো মুহূর্ত আমি নিয়েছি যে
আজ তুমি আমার দিন আর রাত সব নিয়ে নিয়েছ
তোমার চোখে আমি কতবার চেয়েছি যে
আজ তুমি আমার চোখের সব ঘুম কেড়ে নিয়েছ
তোমাকে আমি কবে ছুঁয়েছি যে
আজ তুমি আমার সব অনুভূতি অবশ করে দিয়েছ
তোমার প্রেম আমি কবে চেয়েছি যে
আজ তুমি আমার পুরো পৃথিবীই দখল করে নিচ্ছ
তোমাকে আমি কবে আমায় ভাবতে বলেছি যে
আজ আজীবন তুমি আমায় তোমাকে ভাবতে বাধ্য করছ
তোমার সঙ্গ আমি কবে চেয়েছি যে
আজ তুমি আমাকে এভাবে গ্রাস করে নিয়েছ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




