অলস চারিপাশ যখন লুকায়ে ছিল,
নিজের গভীর খোলসে,
প্রকৃ্তি গাইছিল গান,
অজানা এক উচ্ছ্বাসে।
তোমা সাথে দেখা মোর,
এমনো শ্রাবণও এক মধ্য দুপুরে।
মায়াবী কাজল মাখা
আঁখি দুটি ছিল বাঁকা,
নিকষ কালো মনিদ্বয়ে ছিল,
যেন বিস্ময়ে আঁকা,
একটি বক্ররেখা।
তুমি নিশ্চুপ,আমি নিশ্চুপ
বাকশক্তি যেন হয়েছিল লোপ,
নির্বাক দু-জোড়া চোখে ছিল যেন
ভালোলাগা,ভালোবাসার এক দৃঢ় প্রত্যয়।
সে ভালোলাগা এমনই,
রয়েছে আজও অটুট।
স্মৃতির ভেলায় আজও ভাস্বর
প্রথম দর্শনের সেই মধুক্ষন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

