somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেশনজট নিরসনসহ ৬দফা দাবিতে সিলেটে “জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলন মঞ্চ” কমিটি গঠন

১৫ ই জুন, ২০১২ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ ৬দফা দাবিতে সিলেটে “জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলন মঞ্চ” নামে এক আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এমসি কলেজের শিক্ষার্থী সালেহ আহমদ শাহীনের সভাপতিত্ব কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়।

সভায় এমসি কলেজের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সালেহ আহমদ শাহীনকে আহবায়ক এবং অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. মতিউর রহমান ও মদন মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সহিদুজ্জামান পাপলুকে যুগ্ম আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্বপা ভট্টাচার্য, ইউসুফ ওসমান, আরাফাত নোমান, অমিত দাস, সপ্তর্ষি দাস, কাজী রাসেল আহমদ, রিপন ঘোষ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে অবহেলিত ও সর্বাধিক বৈষম্যের শিকার। এখানে নানান বঞ্চনায় প্রতিদিন একটু একটু করে ধবংস করা হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সঙ্কট নিরসনে শিক্ষার্থীদের নিম্নোক্ত দাবীর পক্ষে সুস্থ ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান।



দাবীগুলো হল,
. দুঃসহ সেশনজট দূর কর। জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণের লক্ষে বিভাগীয় পর্যায়ে সাব অফিস চালু ও কার্যকর। একাডেমিক ক্যালেন্ডার চালু কর। দ্রুত ফলাফল প্রকাশ কর।
২. শিক্ষক-শ্রেণীকক্ষ-আবাসন-পরিবহন সংকট দূর কর। ডাইনিং- ক্যান্টিন-মিনি হাসপাতাল চালু কর।
. ইউজিসি’র ২০বছর মেয়াদী কৌশলপত্র বাতিল কর। নামে বেনামে বছর বছর ফি বৃদ্ধি করা চলবে না।
৪. গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্ধ প্রদান কর। লাইব্রেরী ও সেমিনারে পর্যাপ্ত পরিমাণ নতুন সংস্করণের বই নিশ্চিত কর, ইন্টারনেট সংযোগ প্রদান কর। পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সংস্কার করে যুগোপযোগী কর।
৫. অবকাঠামো বৃদ্ধি করে অনার্স কলেজগুলোতে নতুন বিভাগ, প্রিলিমিনারি ও মাস্টার্স কোর্স চালু কর।
৬. শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দাও।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ এ আন্দোলন সফল করতে পারে। তাই সবাইকে এ আন্দোলনে অংশ নেয়ার অনুরোধ জানানো যাচ্ছে।

নিয়মিত আপডেট পেতে ফেসবুকে আমাদের সাথে যোগ দিন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১২ রাত ১২:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×