somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাটি ও মানুষের কথা-৭

২১ শে মে, ২০১৩ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাটি ও মানুষের কথা- ৭
মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত কয়েকজন প্রয়াত মানুষ, যাদের বাদ দিয়ে মাটি ও মানুষের কথা কখনো বলা যাবে না।
এই মানুষগুলো হলেন আলিমউজ্জামান,- যার হাতে মাটি ও মানুষ শৈশব থেকে যৌবনে উপনীত হয়েছে। মাটি মানুষের কাঠামোগত পরিকল্পনা তারই ছিল। মাটি ও মানুষ অনুষ্ঠানে আজিজুল হাকিম, অরুনা বিশ্বাস, হারুণ আল রশিদ দের তিনি জায়গা করে দিয়েছেন। এখান থেকেই তারা সব পরিণত হয়েছেন তারকায়। আলিম উজ্জামান বা দুলু ভাইয়ের কথা আগেও বলেছি, বার বার আসবেন তিনি আমাদের আলোচনায়।
গত হয়েছেন আলী হাসান ফারুক। তিনি ছিলেন জামালপুরের মানুষ। প্রযোজনা সহযোগী। একেবারেই নিরব নির্বিবাদী মানুষ। নেপথ্যে কাজ করতেন আমাদের সাথে। তিনি চলে গেছেন অনেক দিন।
সড়ক দূর্ঘটনায় মারা গেছেন প্রযোজক আব্দুল হালীম। হালীম ভাই টাঙ্গাইলের মানুষ। একজন সরল ও সৎ প্রকৃতির মানুষ হিসেবে তিনি ছিলেন মাটি ও মানুষের একজন নিবেদিত সৈনিক। রফি আহমেদে সুলতান যখন অনুষ্ঠান প্রযাজক ছিলেন, হালিম ভাই তখন সহযোগী প্রযোজক হিসেবে সাথে থাকতেন। এর মধ্যে সুলতান ভাই অনুষ্ঠান অধ্যক্ষ হয়ে গেলেন তখন কাজী আবু জাফর সিদ্দিকীর পরামর্শে হালিম ভাইকে প্রযোজকের দায়িত্ব দেওয়া হলো। অনেক দিন তিনি এই দায়িত্ব পালন করেছেন। কিন্তু ভাল মানুষগুলো বেশিদিন থাকে না। একদিন এক সড়ক দূর্ঘটনায় তিনি চলে গেলেন আমাদের চেড়ে। তার সাথে রয়েছে আমাদের অনেক সুখ স্মৃতি অনেক প্রতিকূলতাকে আমরা মোকাবেলা করেছি এক সাথে।
রফি আহমদে সুলতান। মাটি ও মানুষ অনুষ্ঠান সবচেয়ে বেশি দিন ধরে করেছেন তিনি। প্রায় সব রেকর্ডিং এ তিনি যেতেন- প্রতিটি আইটেম তিনি মনিটরিং করতেন, প্রতিটি মানুষের সাথে তিনি কথা বলতেন। এমন হৃদয় দিয়ে অনুষ্ঠান আর কেউ করেন নি। সুলতানভাই মাটি ও মানুষের সকলকে নিয়ে এমন এক পরিবার গড়ে তুরেছিলেন যে পরিবারের বন্ধন এখন আগের মতো নেই। আসলে বন্ধনের জন্য তো পরিবার প্রধান মূল ভূমিকা রাখে। সুলতান ভাই অবসর গ্রহণের পরও যোগাযোগ রাখতেন। আমি এক্ষেত্রে কিছুটা অপরাধে ভুগি যে হাজারো কর্মব্যস্ততার মাঝে আমি তার সাথে যোগযোগ রাখতে পারিনি। কয়েকদিন আগে তিনি চলে গেলেন। তখন আমি ছিলাম ঢাকার বাইরে।
সুলতান ভাইয়ের সেই শিশুসুলভ আচরণ, প্রাণখোলা হাসি, ট্যুরে গিয়ে তাস খেলা, গাড়ীতে বসার জায়গা নিয়ে হট্টগোল করা, ফেরী ঘাটে ফেরী ছেড়ে যাওয়ার মুহুর্তে ডাব নিয়ে দৌড়ে আসা, ঘুমানোর জন্য রেস্ট হাউজে রুম ঠিক করতে যাওয়া এসব নিয়ে রয়েছে অনেক স্মৃতি। সেই স্মৃতি আছে এখনো কেবল মানুষটিই নেই। মাটি ও মানুষ নিয়ে যাতে কিছু লিখি এ বিষয়ে তারই সবচেয়ে আগ্রহ ছিল। আজ যেটুকু লিখছি সেটিও তিনি দেখে গেলেন না এটাই আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয়।
মাটি ও মানুষের আরেকজন প্রাণ ছিলেন মুনীর ভাই। অনেক সিনিয়র একজন ক্যামেরাম্যান। একসময় নিউজ ক্যামেরামান ছিলেন। পরে তিনি মাটি ও মানুষের স্থায়ী ক্যামেরাম্যান হয়ে যান। অসংখ্য টূর করেছি মুনীর ভাইয়ের সাথে। ডায়াবেটিক থাকার পরও অনুষ্ঠান করতে গিয়ে গপাগব কয়েকটা মিষ্টি গিলে খাওয়া, খাওয়ার পর একসাথে ওষুধের পাত্র সাজিয়ে বসা, জোকস আর তাস খেলার আড্ডা, নিরাপত্তার জন্য পিস্তল নিয়ে চলাফেরা করা সহ অনেক স্মৃতি আমাদের কাছে এখনো জ্বল জ্বল করে। সেই মুনীরভাইও চলে গেছেন না ফেরার দেশে।
মাটি ও মানুষের জন্য আরেকজন দরদী মানুষ ছিলেন কৃষিবিদ গিয়াসউদ্দিন মিলকী। তখন তিনি কৃষি তথ্য সার্ভিসের পরিচালক। মূলত তার চেষ্টাতেই এই কৃষির ক্ষেত্রে নিবেদিতপ্রাণ ব্যক্তিটি মাটি ও মানুষকে কৃষি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করেছিলেন। তাঁর কারণেই সৃষ্টি হয়েছিল এক পরস্পর নির্ভরশীলতা ও সহযোগিতার এক চমৎকার সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে বিভিন্ন সময় নানা টানা পোড়েন আছে তারপরও এই সম্পর্কটি পরস্পরকে সমৃদ্ধ করেছে তাতে কোনো সন্দেহ নেই।
মাটি ও মানুষের বয়স এখন কত? ১৯৭৮ থেকে ধরলে ৩৫ বছর। এই দীর্ঘ সময়টি পাড়ি দিতে গিয়ে কত জনের কাছে কতনা ঋণ, সেটা কি আমরা কেউ অস্বীকার করতে পারবো। ইতিহাসের অতল গহ্বরে হয়তো একদিন সবার নাম তলিয়ে যাবে- কিন্তু মাটি ও মানুষ তো থেকে যাবে? মাটি ও মানুষ থাকলে তার সাথে এই নামগুলো না থাকলে তো অন্যায় করা হবে। মাটি ও মানুষের সাথে আমরা যারা এখনো আছি তারা অন্তত কখনো ভূলতে পারবো না এদের কথা।
তাঁদের সবার স্মৃতির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:০০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×