somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাটি ও মানুষের কথা- ৮

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাটি ও মানুষের কথা- ৮
যাত্রা পথের বিড়ম্বনা
কিশোরগঞ্জ থেকে- ঢাকা
মাটি ও মানুষের কাজ করতে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চল আমরা চষে বেড়িয়েছি। এমন কোনো জেলা- উপজেলা পাওয়া যাবে না যে আমরা যাই নি। তাছাড়া মাটি ও মানুষের অনুষ্ঠানে যাওয়া মানে তো একেবারে নিভৃত গ্রামে- উপজেলায়- কৃষকের মাঠে।
উত্তরে দিনাজপুর পঞ্চগড়, দক্ষিণে বাহের চর- পটুয়াখালী, হাতিয়া সন্দ্রীপ- পূর্বে সুনামগঞ্জের তাহিরপুর আর পশ্চিমে চুয়াডাঙ্গা মেহেরপুর কোনোটিই তো বাদ পড়েনি। সব গল্প হয়তো বা মনেও পড়বে না- আবার সব গল্প হয়তো বলাও যাবে না- তবে কিছু কথা তো না বললেও হবে না।
আশির দশকের কথা। আলিম উজ্জামান দুলু তখন প্রযোজক। কিশোরগঞ্জ গিয়েছি পাট-কচু ইত্যাদির অনুষ্ঠান করতে। পাটের সাথে আখের সাথী ফসল ইত্যাদি ছিল যতটা মনে পড়ে। পাট গবেষণার ঐ স্টেশনে প্রোগ্রাম করার পর ঢাকায় ফেরা। তখন পথটা কিন্তু ময়মনসিংহ হয়ে। ভৈরব হয়ে ঢাকার রাস্তাটি অতটা নিরাপদ বা ভাল ছিল না।
অনুষ্ঠান শেষে দুপুরের খাবার খেয়ে আমরা যাত্রা শুরু করলাম ময়মনসিংহ হয়ে ঢাকার পথে। তবে বলাইবাহুল্য- রেকর্ডিং এ গেলে দুপুরের কাবার খেতে খেতে বিকেল হয়ে যেতো।
মনে হয় স্টেশন থেকে বের হয়ে ২ মাইল গিয়েছি এর মধ্যেই চাকা পাংচার।
যাহাক একটি অতিরিক্ত চাকা ছিল- সেটা দিয়ে পরিবর্তন করে আবার রওয়ানা হওয়া গেল।
বাজে রাস্তা। ঝাকাঝাকি তে গতি কম। গাড়ীটাও অত ভাল নয়। চলছি। আমাদের একটু তাড়া ছিল যে পথে কোনো এক জায়গা থেকে পাংচার হওয়া চাকাটা ঠিক করে নিতে হবে । কিন্তু কিশোরগঞ্জ ময়মনসিংহের পথে কোথাও তা পাওয়া গেল না।
এদিকে অনেক বৃষ্টি। রাস্তাঘাটও কাদাময় হয়ে যাচ্ছে। আনন্দের ভ্রমনটা ক্রমেই টেনশনের ভ্রমণে পরিণত।
শম্ভুগঞ্জ ফেরী ঘাট। তখন সন্ধ্যা। পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন যে শম্ভুগঞ্জ ব্রিজ তখনও হয় নি। ফেরী ঘাটে নামার পর ড্রাইভার সাহেব আরেকটি বিপদজনক খবর দিলেন- ।
আরেকটি চাকা লিক। আমরা সবাই মিলে অনুসন্ধান করে পেলাম- একটা লিংক। ফেরী পার না হলে চাকা ঠিক করা যাবে না। আর চাকার বাতাস বের হয়ে গেলে ফেরীও পাড় হওযা যাবে না। সবাই টেনশনে। দুলু ভাই আঙুল দিয়ে লিক ধরে আছে। কিন্তু আঙ্গুল দিয়ে কি বাতাস থামানো যায়?
যাহোক এর মধ্যে একটি কাজ করতে পারলাম- লাইনের অন্য গাড়ীগুলোর সাথে সমঝোতা করে আমাদের গাড়ীটা পরবর্তীর ফেরীতে ওঠানোর ব্যবস্থা করা গেল। টেলিভিশন বলে- আর টিভি ক্যামেরা দেখে কিছু খাতিরও পাওয়া গেল। তথন টিভি অনুষ্ঠানের কারনে আমাদের চেহারাটাও মানুষ মনে করতে পারছিল। সেটার সুবিধাও পাওয়া গেল।
যাহোক অনেক ঝুকি নিয়ে অল্প হাওয়া সহ চাকা দিয়েই গাড়ী পার হলো_ কিন্তু ময়মনসিংহ ঘাটে আসতেই আবার বৃষ্টি। এদিকে ঘাট থেকে মেইন রাস্তায় উঠতেই অনেক উচু পাড়, কাঁদা-। আমরাতো গাড়ীনে না উঠেই টায়ার ঠিক করা দোকান খুজতে নেমে গেলাম। আতিয়ার চাচা আমি নেমে গেলাম কাদার মাঝেই। কিন্তু বৃষ্টির কারণে দোকান পাঠ বন্ধ করে সবাই বাড়ীতে।
ভীষন বিপদ। এ সময় একজন পরামর্শ দিলেন মেডিকেলের পাশে একটা দোকান আছে- দোকানের পিছনেই মালিকের ঘর। একটা ব্যবস্থা হবেই।
লিক হওয়া চাকার হাওয়া প্রায় শেষ। ঐ গাড়ী নিয়েই আমরা রওয়ানা হলাম।
মেডিকেল এর পাশে টায়ার মেরামতের দোকান । মালিককে পাওয়া গেলেও মিস্ত্রী নাই। সন্ধ্যা গড়িয়ে রাত প্রায় ৮ টা। অবশেষে মিস্ত্রী এলো- বলা চলে ধরে আনা হলো- মিস্ত্রী মন খারাপ করে এলেও আমাদের দেখে তার চেহারা পাল্টে গেল। টেলিভিশনে আমাদের দেখা যায় আর আমরা তার দোকানে- তার সাথে কথা বলছি। অনেক যত্ন করে ২টা টায়ার ঠিক করে দিল। লেগে গেল ঘন্টা খানেক। অন্য টায়ারগুলোও চেক করে নিলাম।
এর পর আবার রওয়ানা হলাম- ঢাকার উদ্দেশ্যে।
মাসকান্দা পার হইনি। এরমধ্যে পুলিশের গাড়ী পথ আটকালো- এত রাতে ঢাকার রাস্তায় যাওয়া যাবে না- নিরাপত্তার সংকট আছে। আলিম উজ্জামান অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু পুলিশ আমাদের যেতে দেবে না। তার উপর টিভি সরঞ্জাম। এগুলোর জন্য আরো সতর্ক তারা।
অনেক চেষ্টায় পুলিশ সুপারকে ধরা গেল। তিনি বুঝলেন আমাদের সমস্যা। কারণ আমাদের ঢাকায় যেয়ে পর দিন অনুষ্ঠান প্রচার করতে হবে- তাছাড়া টিভি ক্যামেরার তো পরদিন অন্য কাজ আছে। এ অবস্থায় তিনি একটি টহল গাড়ীর ব্যবস্থা করলেন- এই গাড়ী আমাদের এগিয়ে দিল শ্রীপুর পর্যন্ত। সেখানে আরেকটি পুলিশ দল অপেক্ষা করছিল আমাদের জন্য। তারা আমাদের এগিয়ে দিল- গাজীপুর চৌরাস্তা অবধি। রাত ১২টার দিকে আমরা পৌছাতে পেরেছিলাম ঢাকায়।
একটি ঘটনার পিছনে কতজনের অবদান অস্বীকার করবো। ফেরীঘাটের মানুষ, টায়ার মিস্ত্রী-পুলিশ এদের সবার সহায়তা ছাড়া কি সেদিন আমরা আসতে পারতাম ঢাকায়? পরদিন আসাটাও অনিশ্চিত ছিল এই জন্য যে পর পর কয়েকদিনের বৃষ্টিতে ময়মনসিংহ শহর অচল হয়ে পড়েছিল । ঐদিন রাতে না এলে আরো দু চারদিনের জন্য আটকা পড়ে যেতাম আমরা।
এতদিন পর এই খন্ড স্মৃতির উপস্থাপন কেবল মাত্র ঐ মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, যারা আমাদের গতিকে সেদিন সচল রাখতে সহায়তা করেছিলেন।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×