somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুণরা যা পারেন- আমরা অনেকেই তা পারি না

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরুণরা যা পারেন- আমরা অনেকেই তা পারি না
পাঠ্যপুস্তকে ভুলের বিষয়ে সাম্প্রতিক রিপোর্ট সচেতন মানুষকে একটা ধাক্কা দিয়েছে। গত কয়েকবছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সফলতার কথাটিই বড় করে এসেছে। যথাসময়ে পাঠ্যবই বিতরণ, প্রাথমিক ও স্কুল পর্যায়ে পরীক্ষা প্রবর্তন, নতুন শিক্ষাণীতি ইত্যাদি নানা কারণে সরকারকে শিক্ষাবান্ধব বলেছে অনেকেই। কিন্তু পাঠ্যবইয়ের ভুলে সকল সফলতা ম্লান হওয়ার উপক্রম। যদিও শিক্ষা মন্ত্রনালয় এই সমালোচনা ও রিপোর্ট কে ইতিবাচক হিসেবে গ্রহণ করে পাঠ্যবই সংশোধনের উদ্যোগ নিয়েছে। এই বিষয়টি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।

প্রশ্ন উঠেছে বই রচনা, সম্পাদনার সম্মানী এত কম যে কেউ কেউ নাকি সম্মানীর অর্থ ফিরিয়ে দিয়েছেন- আবার কেউ কেউ নাকি সম্পাদনার কাজও করতে সম্মত হন নি। শিক্ষক ও জ্ঞানী ব্যক্তিরা আঞ্জুমানে মফিদুল ইসলাম নন যে তারা বিনা সম্মানী বা নাম মাত্র সম্মানীতে কাজ করবেন- তারপরও একটা কথা থেকে যায়। জাতির মেধা বিকাশের প্রশ্নে সমাজের উচ্চ স্তরের মানুষ- যাদের অর্থের অভাবটিও অতটা প্রকট নয় তারা কি সম্মানীর দোহাই দিয়ে এই দায়িত্ব এড়াতে পারেন? মানুষের সব শ্রমই কি অর্থের মূল্যে পরিমাপ করা যাবে? তাহলে নিজের জ্ঞানকে নিজেই কি বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত করলাম না?

শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন থেকে বিনামূল্যে বই বিতরণ করছে। বছরে ২৭ কোটি। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কি কোনো বই তৈরি হয়েছে? প্রতিবন্ধী শিক্ষার্থীরা কি মূলধারার শিক্ষা পাবেন না?

এই কথাটির অবতারণা এই জন্য যে, একটি অসাধারণ ঘটনা ঘটিয়েছে বিদেশে বসবাসরত বাংলাদেশের মেধাবী তরুণ সমাজ। তাঁরা একটি ফেসবুক গ্র“প তৈরি করেছে যার নাম বাংলা ব্রেইলি। এরা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য সকল পাঠ্যবইয়ের অডিও ভার্সন বা অডিও বুক এবং ব্রেইলি বুক তৈরি করছে। ২৫০০ এর বেশি স্বেচ্ছাসেবক এই দলে কাজ করছেন। একদল অডিও দিচ্ছেন, একদল বইগুলোকে ইউনিকোডে রূপান্তরিত করছেন। পুরো কাজটি হচ্ছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। কোনো প্রকল্প নয়, কোনো সম্মানী নয়, দেশের একটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণদের এই অবদানকে অস্বীকার করা যাবে না কোনো মতেই। নিরবে এই কাজটি যে হচ্ছে তা সরকারের কোনো মহল জানেন না। তাদের এই শ্রমলব্ধ ফলাফল সরকার গ্রহণ করবে কিনা তাও তারা জানেন না। তারা মনে করেছেন- সরকার কাজটি করছে না বা করতে পারছে না- অতএব আমরাই করি। এই সব তরুণ উদ্যোক্তারা শুরু করলেন এবং এগিয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে এই দলে যুক্ত হয়ে জানতে পেরেছি কেবল দেশের প্রতি ভালবাসা থেকেই এই ধরনের উদ্যোগ। আমি নিজেও দুটি বইয়ের জন্য কণ্ঠ দিয়েছি- লুতফুন্নাহার লতাও দিয়েছেন- সম্ভবত আমরাই একটু বেশি বয়সের। আর যারা কাজ করছেন- তারা সবাই তরুন- ২০ থেকে ৩৫ বছরের মধ্যে তাদের বয়স।

প্রসঙ্গটির অবতারণা এই জন্য যে, সম্মানীর দোহাই দিয়ে আমরা অনেক গুণীজনকে দেখি একটি জাতীয় জনগুরুত্বপূর্ণ কাজকে অবজ্ঞা করতে, আর কয়েকজন উদ্দীপ্ত তরুণকে দেখি- পড়াশুনা- চাকরির পাশাপাশি নিজের অবসর সময়টুকু দেশের জন্য উৎসর্গ করতে। আর এ জন্যই হয়তো আমরা বার বার বলি - তরুণরাই পথ চেনাবে।

তরুন দের নিয়ে আমার আগের লেখাটি এখানে
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×