somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যর্থ হওয়ার পথেঃ হরতাল এবং রাজনীতি

১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যর্থ হওয়ার পথেঃ হরতাল এবং রাজনীতি
১৯৬৯ এর ছাত্র গণআন্দোলন যখন হয় তখনকার কথাও আমার মনে আছে। ৪র্থ বা ৫ম শ্রেণীতে পড়ি। আজিমপুরের ওয়েস্ট এনড হাই স্কুলে। দেশ কৃষ্টি বাতিলের আন্দোলন দেখেছি- ছাত্র ধর্মঘট দেখেছি। হরতাল ও কারফিউ দেখেছি।
১৯৮২ সালে এরশাদের শাসণামলে প্রত্যক্ষ ছাত্র রাজনীতি করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদ- এরশাদের শিক্ষানীতি বিরোধিী আন্দোলন। ছাত্র ধর্মঘট হয়েছে কয়েকবার। ১৪ ফেব্রুয়ারি- ২৮ ফেব্রুয়ারি, ১ম মার্চ ইত্যাদি । নানা ঘটনার অনেকের হয়তো এই তারিখগুলো মনে আছে। ছাত্র নেতারা বার বার হরতাল চেয়েছেন- কিন্তু রাজনৈতিক দলগুলো হরতাল দেয় নি। এরশাদের আমলে প্রথম হরতাল হয় সম্ভবত ২/৩ বছর পর। সেই হরতাল সফল করার জন্য কত আয়োজন।
মধ্যরাতে পুলিশের অভিযান ফাকি দিয়ে পিকেটিং এর জন্য রাস্তায় নামা। আনোয়ার ভাই, খন্দকার ফারুক ভাই, তাহেরউল্লাহ, কাবুল, বাবলু, অরুণকর্মকার, আর এদের সাথে আরো অনেকে এই হরতাল সফল করতে নামতেন।
মৃণাল সরকার হরতাল হলেই রাস্তায় ফুট বল খেলার আয়োজন করতেন, শাহবাগের সামনে ফুটপাতে গানের আসর বসতো- ।
তখনও পিকেটিং হতো- রিক্সাও বের হতো না-। তবে আগুন দেওয়া- ভাঙচুরের ঘটনা ছিল হাতে গোনা। আমার তো নিজের মনে পড়ে না এমন কিছু হয়েছে নাকি?
সেই হরতাল এখন হয়ে গেছে ডালভাত।
কারণে- অকারণে- সংঘাতপূর্ণ হচ্ছে এখনকার হরতাল। অথচ যারা হরতাল ডাকছেন তারা মাঠে নেই। পুলিশ নাকি এ্যারেষ্ট করবে। সেটা তো আগেও করতো- ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল করতে গিয়েই তো শহীদ হয় কতজন। যদি আন্দোলনকে এতটাই অর্থপূর্ণ মনে হয় তাহলে তার জন্য জীবনবাজি রাখতে অসুবিধা কি?
আমি কারো হরতাল আহবানের বিরোধী নই। এটি আহবানের অধিকার মানুষের আছে- এটি পালন করা বা না করার অধিকারও মানুষের আছে। তবে সবাই তো খারাপ উদাহরণ সৃষ্টি করেছে-অফিসগামী মানুষকে দিগম্বর করেছে- ভাড়াটে লোক দিয়ে বাসে আগুণ দিচ্ছে- পুড়িয়ে মারছে মানুষকে- এগুলো কোনোটিই মানুষের কল্যাণে নয়।
রাজনৈতিক কর্মসূচি- অথচ রাজনীতি করেন এমন লোক এই কর্মসূিচি পালনের সাথে নেই এটা হয় কেমন করে? এর ফলে কি আন্দোলন ফল পাবে? না কি জনগণকে শাস্তি প্রদান করা হচ্ছে-- তোরা ঐ আমলে অমুককে ভোট দিছিস ক্যান- বোঝ মজা?
আসলে রাজনৈতিক অস্ত্র যথাযথভাবে ব্যবহার হওয়া দরকার। ডাক্তার ছাড়া অন্যের হাতে অপারেশন করার দায়িত্ব দেওয়া ঠিক না- তেমনি ভাড়াটে লোক দিয়ে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নও ঠিক না। এদে হিতে বিপরীত হতে পারে। যার নমুনা আমরা দেখতে পাচ্ছি।
হরতাল আহবান করে ঘরে বসে থাকা- আর প্রেস কনফারেন্স করে সফল ব্যর্থ ইত্যাদি বলা খুবই সহজ এবং গা বাচানো রাজনীতি। রাজনীতি করতে হলে গা বাচিয়ে নয়, আন্তরিক ভাবেই করতে করতে হবে। ইনভিসিবল গডফাদার হয়ে রাজনীতি না করাই ভাল।
সরকার বা প্রশাসন তো বিরোধীদের বন্ধু নয়- যে তারা সহায়তা করবে। গ্রেফতার রিমান্ডের ভয় রাজনীতিরই অংশ। তবে সেখান থেকে তো পালিয়ে বেড়ানো যানে না?
ইতোমধ্যেই হরতাল একটি ব্যর্থ অস্ত্রে পরিণত হয়েছে- এখন রাজনীতিটাই ব্যর্থ হওয়ার পথে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×