বদলে যাওয়া মানুষ
পৃথিবীতে কমে গেছে মানুষের সংখ্যা।
জনসংখ্যা ৭০০ কোটি ৮০০ কোটি হলেও মানুষের সংখ্যা বাড়ছে না।
পৃথিবীতে মানুষের পরিচয় বদলে গেছে-
কেউ আফ্রিকান, কেউ আমেরিকান,
কেউ আরব, কেউ এশিয়ান
কেউ ফুটবল- আবার কেউ ক্রিকেট
পরিচয় বদলে- কেউ মুসলিম- কেউ খ্রিস্টান,
আবার কেউ হিন্দু- কেউ বৌদ্ধ কেউ ইহুদি।
কেউ নারী, কেউ পুরুষ।
মানুষ এখন আর মানুষ নেই
কেউ আদিবাসী- সংখ্যালঘু-সংখ্যাগুরু।
বিভাজনের নানা সূত্র।
কেউ কেউ গণহত্যা চালোচ্ছে- গাজায়- কেউ শিশুদের ব্যবহার করছে মানব ঢাল হিসেবে- আবার কেউ শিশুদের হত্যা করে ফিলিস্তিনীদের বংশ বিনাশ করছে। সবই ধর্মের নামে রাজনীতির নামে।
সেই কবে কাজী নজরুল লিখেছিলেন
গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান
যদি তাই হয়
তাহলে আজকের মানুষ কি করতে পারে এমন আচরণ?
একদল যুদ্ধাস্ত্র হাতে নিয়ে চালায় গণহত্যা, আর আরেক দল কি নিরুত্তাপ?
এরা কি মানুষ?
মানুষ বিভক্ত হয়
ধর্মের নামে- বর্ণের নামে- অঞ্চল ঐতিহ্যের নামে-রাজনৈতিক বিশ্বাসের নামে।
মানুষ হারায় তার মানুষের পরিচয়।
এখন আর মানুষ নেই
মানুষের আদলে- বেড়ে উঠছে দানব।
মাঝে মাঝে- নিজের চামড়া চিমটি কেটে দেখি- বেঁচে আছি না অনুভুতিহীন ভুত হয়ে আছি? মানুষ আছি না দানব হয়ে আছি?
যারা মারা যাচ্ছে- তারা মানুষ নয়- ওরা একটি ধর্মানুসারী। যারা মারছে তারাও মানুষ নয়- কারণ তারা মারছে ধর্মের নামেই
যারা দেখছে- তারাও মানুষ নয়- তারা পরিচালিত হচ্ছে রাজনীতি বোধ দিয়ে। কেবল ইজরােয়েল- প্যালেস্টাইনে নয়- একই ঘটনা ইরাকে- সিরিয়ায়-আফগানিস্তানে।
জাগ্রত হোক বিবেক, জাগ্রত হোক মানবিক বোধ।
মানুষ সৃষ্টির সেরা- এটা প্রমাণের প্রয়োজন এখনো শেষ হয়ে যায় নাই
ধর্ম নয় বর্ণ নয়- গণহত্যা- পৈশাচিকতার বিরুদ্ধে এবং মানবিকতার পক্ষে দাঁড়াতে হবে মানুষ হিসেবে।
একমাত্র মূর্খরাই মানুষ হওয়ার পরিবর্তে- হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান পরিচয় ধারণ করে। ওরা জানেনা মানুষ না হলে- ধর্ম পালন করা যায় না- কারণ জন্তু জানোয়ারদের কোনো ধর্ম নেই। আর কাজী নজরুল তো কবেই বলেছেন
মূর্খেরা সব শোনো,
মানুষ এনেছে ধর্ম, ধর্ম আনেনি মানুষ কোনো
গাজার গণগত্যার বিরুদ্ধে ধর্ম বর্ণ নয়- মানুষকেই এগিয়ে আসতে হবে। জাগিয়ে তুলতে হবে মানবিক বোধ। মানুষের সেই রূপ কি আমরা দেখতে পাবো? দেশে দেশে- সবখানে? এটা কি প্রমাণিত হবে- যে মানুষগুলো এখনো মানুষ আছে?
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




