somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারপরও তাকিয়ে থাকি এই তরুণদের দিকেই

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপরও তাকিয়ে থাকি এই তরুণদের দিকেই।
বর্ষবরণের অনুষ্ঠানে এসে অসম্মানিত হয়েছেন অনেক নারী-
কিছু বখাটে তরুণের হাতে।
এই তরুণরা যা করেছেন তা কেবল ঘৃণার যোগ্যই নয় শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাদেশে এমন ঘটনা ঘটছে- একুশে ফেব্রুয়ারিতে, বর্ষবরণের অনুষ্ঠানে, জানুয়ারিতে এমনকি অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে। খেলার মাঠেও ঘটছে এমন ঘটনা। নারীদের উত্যক্ত করাটা যেন কিছু তরুনের কাছে বেটাগিরি বলে মনে হয়।
অথচ এই তারুণের ইতিহাস ভিন্ন। টিএসসিতে এই ঘটনার প্রতিবাদ করেছে তরুণরাই। মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরি করেছে তরুণরাই। উৎসবে আয়োজনে সব ঘটনার নায়ক মহানায়ক তরুণরাই।
এই তারুণ্যই ভাষা আন্দোলন করে, মুক্তি যুদ্ধ করে- গণতন্ত্রের জন্য জীবন দেয়, এই তরুণরাই রাত জেগে একুশের আলপনা আকে, শীতার্ত মানুষকে বস্ত্র দেয়- দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্রেইলি বই তৈরি করে। খেলায়- সংস্কৃতিতে, উদ্ভাবনায় সম্মান আনে এরাই।
কিন্তু সমস্ত এই সফলতা ম্লান হয়ে যায়। সমস্ত অর্জনকে মিথ্যা মনে হয়। অপরাজনীতির দুষ্টচক্র, মেধাহীনদের দাপট, কর্পোরেট সংস্কৃতির প্রভাব সবই নষ্ট করে দিচ্ছে তারুণ্যের অজেয় শক্তিকে।
কথিত তরুনদের দিয়েই ধ্বংস করা হচ্ছে তারুণের সম্মান।
এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই একটি ছাত্র সংগঠনের কর্মীরা হামলা চালিয়েছিল ছাত্রী মিছিলে। আবার আরেক ছাত্র সংগঠনের কতিপয় কর্মীর হাতে লাঞ্ছণার শিকার নারী। আরেক ছাত্র সংগঠন এটিকে থামাতে গিয়ে লাঞ্ছনার শিকার। আমাদের আশার ছবিটাই এখানে আঁকা।
আমরা তাকিয়ে থাকি এই তরুণদের দিকেই যারা নিজেরাই নিজেদের সম্মান পুনরুদ্ধার করার প্রত্যয়ে এগিয়ে আসবে- সমাজের অপশক্তির শিকড় উপড়ে ফেলবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×