somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ মানুষের কান্না কেউ শুনে না, তাই আপনার কাজ আপনিই করুন.......

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’
গানটি শুনে আমাদের রক্তে এক নতুন দোলা এসে যায় আপনা আপনিই। আমরা স্বপ্ন দেখা শুরু করি, আমাদের দেশের স্বপ্ন। একটা সুস্থ ও স্বাভাবিক দেশ। আমরা প্রত্যেকেই নতুন করে বাঁচতে চাই। আমরা চোখ বন্ধ করে নতুন দিনের কথা ভাবি।
কিন্তু কথাটা সেখানে নয়। প্রশ্নটা দাঁড়ায় তখন যখন এই আমরা শব্দটি কিছু ব্যক্তি গোষ্ঠীর জন্য মানায় না। এই আমরা কারা? এরা তারাই যারা দেশটাকে এগিয়ে নিতে চায় তাদের কর্মের মাধ্যমে। আসুন ঘটনাটা একটু ব্যাখ্যা করি:
আমি যেখানে কাজ করি সেখানে আমার সর্বস্ব ঢেলে দেওয়ার চেষ্টা করা উচিত। আমার উচিত আমার কর্মস্থলকে পবিত্র জ্ঞান করে দায়িত্বটুকু সুসম্পন্ন করার চেষ্টা করা। আমার কর্তব্য আমার দেশকে এগিয়ে নিতে নিজের জায়গায় দাঁড়িয়ে কাজ করে যাওয়া। কিন্তু কিছু কিছু মানুষ করছেন কি?
একজন শিক্ষক যদি ক্লাসে না পড়িয়ে প্রাইভেট ব্যাচে সময় দেন তাহলে সেটা অন্যায়। একজন সাংবাদিক যদি সংবাদের পেছনে না ছুটে, অপসংবাদের পিছনে ছুটে এবং সত্যি কথার পরিবর্তে মিথ্যাটা প্রচার করে সেটা অন্যায়। একজন চাকুরীজীবী যদি তার নিজের কর্মস্থলে কাজ না করে বাসায় শুয়ে বসে কাটান, তাহলে সেটা অন্যায়।
ক্লাসের বাইরে যদি বাড়তি সময় থাকে তাহলে একজন শিক্ষক তার অর্থ উপার্জনের জন্য টিউশনি করতে পারেন। একজন উকিল বা আইনজীবী তার কর্মস্থলে কাজ শেষে প্রাইভেট প্র্যাকটিস করে নিজের বাড়তি উপার্জন করতেই পারেন। একজন ডাক্তারও নিজের অবসর সময়টাতে প্র্যাকটিস করে নিজের বাড়তি উপার্জন করতে পারেন। এটাতে অন্যায় কিছু হয় না। কিন্তু অন্যায় বা অপরাধ হয় তখন যখন একজন মানুষ তার নিজ কর্মক্ষেত্রটাকে বাণিজ্যিক ধারায় চালিত করেন। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন। স্কুলের ক্লাসের বাইরে তার প্রচুর ব্যাচ ছিলো। কিন্তু কখনো তাই বলে শুনিনি বাবা কোনদিন ক্লাসে কম সময় দিয়ে পড়িয়েছে। বরং শুনেছি যে চ্যাপ্টার ধরতেন তার পুরোটা শেষ করে উঠে আসতেন। একজন প্রধান শিক্ষক ক্লাস নেন খুব কমই । কিন্তু বাবা একটা ক্লাসও মিস দিতেন বলে তো মনে পড়ে না। ক্লাস সিক্সের সময়ও দেখেছে বিজ্ঞানের স্যার না আসায় বাবা আমাদের ক্লাসে বিজ্ঞান পড়াতে এসেছিলেন। লবণ চিনির মিশ্রণ থেকে লবণ পাবার উপায় প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন।
কিন্তু হালের সবাই কি তাই করছে? যদি না করে তাহলে তাদের বিবেককে নাড়া দেওয়ার দায়িত্ব সরকারের। সেটা হতে পারে কয়েক ভাবে। শাস্তি, আইন এবং বরখাস্ত এগুলো সরকারি পদক্ষেপ। কিন্তু সাধারণ মানুষেরও কিছু দায়িত্ব আছে। আমাদেরও উচিত তাদের মনে করিয়ে দেয়া। যদি সেটা স্বাভাবিক ভাবে না হয় তাহলে অস্বাভাবিক ভাবেই করব। সোজা কথায় কাজ না হলে কাজ হয় কিভাবে সেটা নিশ্চই আমাকে শেখাতে হবে না। আমি তৈরি হচ্ছি, তৈরি হোন আপনিও........
আসুন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রতিরোধ গড়ি।

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×