পরিবারের আবেদন সত্ত্বেও প্যারোলে মুক্তি প্রত্যাখ্যান: মানবাধিকারের সরাসরি লঙ্ঘন
২৬ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Family’s Parole Plea Rejected Despite Tragedy, ASK Calls It a Direct Violation of Human Rightsস্ত্রী ও মাত্র ৯ মাস বয়সী শিশুসন্তানের মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে পরিবারের আনুষ্ঠানিক আবেদন থাকা সত্ত্বেও যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়া চরম অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা। কেবল কারাফটকে লাশ দেখানোর অনুমতি দেওয়া কোনোভাবেই মানবিক আচরণ হতে পারে না।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) যথার্থভাবেই বলেছে, এটি বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একজন আন্ডার ট্রায়াল প্রিজনার হিসেবে তিনি সংবিধানের অনুচ্ছেদ ২৭, ৩১ ও ৩৫(৫)-এ প্রদত্ত সকল অধিকার ভোগ করেন। তাছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের প্যারোল নীতিমালায় নিকটাত্মীয়ের মৃত্যুর ক্ষেত্রে সীমিত সময়ের জন্য মুক্তির সুযোগ স্পষ্টভাবে উল্লেখ আছে।
এই সিদ্ধান্ত কোন আইন বা বিধির আলোকে নেওয়া হয়েছে - তা জনসমক্ষে পরিষ্কার করা জরুরি। আইনের শাসন মানে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবিক বিবেচনার প্রতিফলন। মানবিকতা কোনো অনুগ্রহ নয়; এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কর্তৃপক্ষের ব্যাখ্যা ও দায় নির্ধারণ এখন সময়ের দাবি।

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯

আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা!
আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।
সূরাঃ ২...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০

১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪
ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,...
...বাকিটুকু পড়ুন