somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পের চরিত্র নই

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই কবে একজন কিছু না বলে কয়ে একটা ঝাড়ু নিয়ে আমার মনের ভিতর ঢুকেছিলো!তার উদ্দেশ্য ছিলো দুইটি,
এক, মনের যাবতীয় দু:খ কষ্টকে ঝেটে বিদায় করা এবং দুই, মনের সীমান্ত পাহারা দেয়া;যেন অন্য কেউ ঢুকতে না পারে ভিতরে।


প্রথম যখন আমি ব্যাপারটা টের পাই তখন খুব একটা খারাপ লাগেনি।বরং সীমান্ত পাহারা দেয়ার কাজে সুবিধার জন্য আমি নিজেই তার হাতে তুলে দেই এ কে ৪৭
সে রোদ বৃষ্টি ঝড়ে পাহারা দিতে থাকে,দায়িত্ববোধে এতটুকু কমতি ছিলো না তার।সীমান্তের চারিদিকে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিলো,সাইনবোর্ডে লেখা "বিনা অনুমতিতে প্রবেশ নিষধ"
লেখার ঠিক উপরেই একটা কঙ্কালের মাথার ছবি,তার নিচে দু'টি হার দিয়ে একটি ক্রস!


অনুমতি কোথায় থেকে কার কাছ থেকে নিতে হবে জিজ্ঞেস করলে হাতে একটা নকশা ধরিয়ে দিত!গুপ্তধনের নকশার মত,তবে এই নকশায় গুপ্তধনের বদলে পাওয়া যাবে অনুমতি পত্র।সেই নকশার দূর্বোধ্য চিহ্নগুলোর অর্থ বুঝতে অনুসন্ধান করেছিলাম গুগলে ;সেখানেও সুবিধা করতে পারিনি।কেউ পারে না!
অদূর ভবিষ্যতে আমার বিয়ে করা বউও নিশ্চই এই নকশা হাতে পাবে,সে যদি তার মস্তিষ্কে "ন্যাশনাল ট্রেজার" মুভির বেঞ্জামিনের মত বুদ্ধি ধারন করে থাকে তবেই এই জন্মে হয়ত সীমান্ত পাহারার দায়িত্ব হস্তান্তর সম্ভব হবে।
দায়িত্ব হস্তান্তরের প্রশ্নই হয়ত উঠত না যদি না সে "বুলেট শেষ,এখানে একা একা ভয় করে,কষ্টের সঙ্গ ভালো লাগে না" এরকম অবান্তর অযুহাত দিয়ে তার আরেক সো কলড সত্ত্বার হাতে সেই এ কে ৪৭ ধরিয়ে দিয়ে বিদায় নিত!

আমি খুশি মনে তার এই সত্ত্বাকে বুলেট প্রোভাইড করি।কিন্তু এই সত্ত্বার নিশানায় বেজায় সমস্যা,বেচারী নিশানা লাগায় কষ্টের বুকে আর লাশ পরে সুখের!
কষ্টের প্রজনন ক্ষমতা অকল্পনীয় ,ওদের বংশ বেড়েই চলেছে।লাশ পরছে সুখের!
কষ্টের লাশ ফেলতে না পারলেও সীমান্ত পাহারার কাজে বেচারী অটল!কাক পক্ষীকেও এই সংরক্ষীত এলাকায় ঢুকতে দেয় না!

কিছু বিদ্রোহী কষ্টেরা আমার হাসির উপর উচ্চ কর বসিয়েছে।তবুও আমি হাসি,একবার হাসলেই দিতে হয় তার চরম মূল্য।এভাবে মূল্য পরিশোধ করতে করতে আমার নাম উঠে গেছে বাকির খাতায়;অভাবের সাথে বেশ ভাব জমেছে আমার।অভাব আমাকে ভালোবেসে ফেলেছে।সুযোগ বুঝে আমিও অভাবের হাতে ধরিয়ে দিয়েছি সেই কুখ্যাত নকশা!নকশা হাতে বিভ্রান্ত অভাব মাথা চুলকায় দিন রাত!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×