somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের কাছে পিটুন খাইছেন শেষ কবে মনে আছে?

১২ ই মে, ২০১৫ ভোর ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি আপনার মায়ের কাছে পিটুন খাইছেন শেষ কবে মনে আছে?আমার মনে আছে,২০০৮ সালের ২৬ শে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় আমার আম্মু আমাকে সেইরকম একটা পিটুন দিছিলো :D
স্মরণ কালের শ্রেষ্ঠ ধোলাইটির দিন-ক্ষণ মনে থাকার তিনটি কারণ আছে।

প্রথম কারণ,তখন আমি ক্লাস এইটে পড়ি।পরীক্ষা চলতেছিলো।সন্ধ্যা ছয়টায় আমার গৃহ শিক্ষক বড়ভাই বাড়িতে চলে আসছিলেন আর আমি ৭টা পর্যন্ত মাঠে ছিলাম।আমি ৭টা পর্যন্ত মাঠে ছিলাম এইটা কোন ঘটনা না,ঘটনা হইলো আমি একটা মেয়ের জন্য সেইদিন দেরী করছি এবং আমার আম্মুজান সেইটা খপাস করে ধরে ফেলছিলো।এইটা আমার কাছে একটা অলৌকিক ঘটনা।কারণ আম্মুর এই ব্যাপার টা বুঝতে পারার কোন কারণ ছিলো না #:-S

দ্বিতীয় কারণ,আমি ছোটবেলায় আম্মুর অনেক পিটুনি খাইছি।কোনবার আমার রক্ত বের হয় নাই।কিন্তু সেইবার বাম হাতের সামান্য মাংস উঠে আসছিলো অ্যাব্রো-থ্যাব্রো লাঠিটার সাথে :((


তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ,সেইদিন প্রথম আমি বুঝতে পারি আমাকে পেটানোর পর আম্মুরও ততটাই খারাপ লাগত যতটা আমার কষ্ট হতো :(


ছোটবেলায় আম্মু যখন পেটাতো,আমি কান্না করতাম।আম্মু আমার চোখ-মুখ মুছে দিতো,হাত পা ধুয়ে দিত,তারপর ভাত খাইয়ে দিত।এইটা ছিলো আমার ছোটবেলার পিটুনি খাওয়ার রুটিন।
পেটানোর পর আম্মু খুব কম কথা বলত,তখন বুঝতাম না কেন এমন করত।সেইদিন বুঝছিলাম।
সেইদিন পিটুন খাওয়ার পর কিন্তু আমি একটুও কান্না করি নাই,কান্না করছিলো আম্মু।পরে আম্মুর কান্না দেখে আমিও কেঁদে ফেলছিলাম।
আম্মু কিভাবে বুঝলো সেইদিন আমি একটা মেয়ের জন্য দেরি করছিলাম?আমাকে পেটানোর পর আম্মু কান্না করছিলো কেন?ছোট্ট রোকনকে পেটানোর পর আম্মু কেন কম কথা বলত,তাহলে কি তখনো আম্মু আমাকে পেটানোর পর কান্না করত,কিন্তু কই তখন তো আম্মুর চোখে পানি ছিলো না,তাছাড়া লেগেছে আমার আম্মু কেন কান্না করবে?

সব প্রশ্নের একটাই উত্তর,
আমার আম্মুই আমার মা :)
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৫ ভোর ৫:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×