somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠাকুরদার জন্মদিন

১৯ শে মে, ২০১৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

{২৫ শে বৈশাখ লেখাটা ফেসবুকে পোস্ট করেছিলাম।কিছু সমস্যার কারণে ব্লগে পোস্ট করা হয়নি।এখন লেখাটা ব্লগে রেখে দেয়ার ইচ্ছে হলো}


হাজার হাজার বছর পরের কথা।ঠাকুর দাদা মৃণালিনী দেবীর
সাথে ঢাকার কোন এক কৃষ্ণচূড়া গাছের মগডালে বসে গল্প করছেন।


-এই ধরার সকলের মতন তুমিও কি ভুলিয়া গিয়াছো,আজিকে যে আমার জন্মদিন?

-ও মা,তাই তো!

-হুহ!

-অভিমান করিলে?

-(নিশ্চুপ)

-তুমি বারংবার আমারটা ভুলিতে পারো,আমি একটি বার ভুলিলেই দোষ?
ঠাকুরদা চুপচাপ,উদাস মনে তিনি লাল লাল ফুলে হাত বুলাচ্ছেন।এমন সময় মৃনালিনী দেবী ঠাকুরদার “নারী উক্তি” কবিতাটি আবৃত্তি করতে লাগলেন;
মিছে তর্ক-থাক্ তবে থাক্,
কেন কাঁদি বুঝিতে পার না? তর্কেতে বুঝিবে তা কি?
এই মুছিলাম আঁখি এ শুধু চোখের জল,নহে ভর্ৎসনা।।
আমি কি চেয়েছি পায়ে ধরে
ওই সব আঁখি তুলে চাওয়া, ওই কথা,ওই হাসি,
ওই কাছে-আসা-আসি, অলক দুলায়ে দিয়ে হেসে চলে যাওয়া?
কেন আন বসন্তনিশীথে
আঁখিভরা আবেশ বিহ্বল যদি বসন্তের শেষে
শ্রান্তমনে ম্লান হেসে কাতরে খুঁজিতে হয় বিদায়ের ছল?
আছি যেন সোনার খাঁচায়
একখানি পোষ-মানা প্রাণ। এও কি বুঝাতে হয়-
প্রেম যদি নাহি রয় হাসিয়ে সোহাগ করা শুধু অপমান।।


ঠাকুরদা একটুখানি হেসে মৃণালিনী দেবীর হাত ধরে বললেন “আমি তো ভেবেছিলুম,তুমি ভুলিয়াই গিয়াছো”

-কোনবার কি ভুলিয়াছিলাম বলো?

-না।চলো তবে এবার হাঁটিতে হাঁটিতে নেপাল হইতে ঘুরিয়া আসি।এভারেস্টের চূড়ায় বসিয়া তোমাকে নতুন একখানা কবিতা আবৃত্তি করিয়া শুনাইবো।

-নেপাল!!সেতো ভূমিকম্প প্রবণ এলাকা!

-ভূতের আবার কিসের ভূমিকম্প হে?চলোতো!


ঢাকার অলি গলি দিয়ে দু’জনে হাঁটছেন।ঠাকুরদা হঠাৎ থমকে দাঁড়ালেন।কে যেন আবৃত্তি করছে-


“আজি হতে শত-বর্ষ পরে
কে তুমি পড়িছ আমার কবিতা…..”


ঠাকুরদা মৃদু স্বরে বললেন, “কাহার এত দুঃসাহস!আপাদমস্তক যান্ত্রিক এই যুগে কবিতা আবৃত্তি করিতেছে?এই যুগে যে সাহিত্য-চর্চা দন্ডনীয় অপরাধ ইহা সম্পর্কে কি সে অবগত নহে?এইতো দিনকয়েক পূর্বেই এক নাছোড়বান্দা যুবককে সাহিত্য-চর্চা করিবার দায়ে মৃত্যুদন্ডে দন্ডিত করা হইয়াছে।সাহিত্য-চর্চা নাকি অলস মস্তিষ্কের ফল।এই সমাজ অলস মানুষ চায় না।চায় পরিশ্রমী যান্ত্রিক মানুষ।”
ঘরের জানালা দিয়ে উঁকি দিলেন দু’জনে।দেখা গেল একদল তরুণ তরুণী কবিতা আবৃত্তি করছে।একই তালে,একই লয়ে।কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে তারা বিশেষ আয়োজন করেছে।একজন মধ্য-বয়সী লোক ঘরে ঢুকে সবাইকে কাছে ডাকলেন।তাদের কথা বার্তা শুনে ঠাকুরদার চোখ ভিজে গেল।এই তরুন তরুনীর দল লুকিয়ে লুকিয়ে সাহিত্য-চর্চা করছে।সদস্য বাড়লে সমাজের বিপরীতে দাঁড়িয়ে শুরু করবে আন্দোলন।এরা সাহিত্যের জন্য জীবন দিতেও প্রস্তুত।ঘরের এক কোণে বসে একটা বাচ্চা ছেলে পড়ছে-

“আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাটু জল থাকে”

ঠাকুরদা মৃণালিনী দেবীকে নিয়ে সারারাত সেই ঘরের আশেপাশে ঘুরলেন।সেদিন আর তাদের নেপাল যাওয়া হলো না।এখানে এত সুখ রেখে নেপাল যেতে ইচ্ছে হলো না তাঁদের।এত সুখ ঠাকুরদাকে নোবেলও দিতে পারেনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×