-রোকন,সাউন্ড কমাও।
-কেন ভাই?
-বুঝো না,এইটা ফ্যামিলি বাসা।খালি আমরাই ব্যাচেলর।
-তো?
-বুঝো না তুমি?মানুষ জন বিরক্ত হইলে ঝামেলা আছে।বাসা ছেড়ে দেয়া লাগবে!
.........
-এই রোকন,এত রাত করে বাসায় আসছো কেন?
-আরে ভাই সমস্যা নাই,আইডি কার্ড আছে পকেটে।
-আরে ধুর,ঐটা না।
-তাহলে কোনটা?
-বুঝো না?এই বাড়িতে শুধু আমরাই ব্যাচেলর।মানুষজন খারাপ চোখে দেখলে ঝামেলা আছে।বাসা ছেড়ে দেয়া লাগবে।
..........
-রোকন,কি কি রান্না হইছে দেখো একবার!
-আরে ভাই,করছেন কি এইটা!আয়হায়!
-কি হইছে?
-অনেক ভালো ঘ্রাণ আসতেছে তো,খাইছে!
-হ্যা তো কি হইছে?
-আরে ভাই বুঝেন না,আমরা ছাড়া সব তো ফ্যামিলি বাসা।ফ্যামিলির মানুষ জন যদি টের পায় আমরা ব্যাচেলর হওয়া সত্ত্বেও আমাদের বাসায় এত ভালো রান্না হয়, তাহলে ঝামেলা হবেনা?বাসা ছেড়ে দেয়া লাগবে।আমাদের থাকতে হবে বিড়ালের মত!
-এই চুপ চুপ চুপ,কি যে করো না তুমি!
-কেন কি হইছে?
-বুঝো না এইটা ফ্যামিলি বাসা।মানুষজন যদি টের পায় যে আমরা নিজেদের বিড়ালের সাথে তুলনা করছি তাহলে ঝামেলা হবে।বাসা ছেড়ে দেয়া লাগবে।
- -_-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




