somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট বোধন (২)

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইন্ডিয়ার এ পরাজয়ে ফেইসবুক ভেসে গেলো, ভারতীয় বিদ্বেষে!
কি প্রতিহিংসা, কি জিঘাংসা, কি ঘৃণা!
আমাদের বন্ধু আপদকালিন সময়ে, দিয়েছে আশ্রয়, পাশে দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, মরেছেও কত! তারপরও কেন এই ঘৃণা? সবার মনে এ বিদ্বেষ,কি এক অজানা ক্ষোভ! যাদের খুব নির্বিরোধী ভালো লোক বলেই জানি তারাও দেখি জান্তব আনন্দ নিয়ে লিখছেন। বিলিওন ডলার হারানোর বেদনাও ভুলে গেছি, এ এমনই এক আনন্দের রাত্রি। রাখল গরুর পাল লয়ে যায় মাঠে, সে দিকেও নজর নাই!শুধু ইন্ডিয়া হেরেছে এ আনন্দের যাবর কাটছি। আর খুব বেশি দিন নেই যে ইন্ডিয়ার পরাজয়ে, বাংলাদেশে মিছিল বেরুবেনা, কে জানে হয়তো বেরিয়েছেও খবর আসেনি। এখন তো আবার খবর না আসার এই সময়!

অভার দ্য নাইট এ ঘৃণা জমেনি, দিনের পর দিন আমাদের প্রতি অন্যায়, দিনের পর দিন নিচু চোখে দেখা, দিনের পর দিন আমাদের ঘরে নাক গলানো, আর দিল্লির সনদে চলা এ জনসম্পৃক্তহীন সরকারের, নিজেকে উদালা করে দেয়া, উজার করে দেয়া, নিজেকে ভারতের দাস অনুদাসে পরিণত করা, বহমান তিতাস নদীর বুকে বাঁধ দিয়ে আমার কলিজার উপর দিয়ে ট্রেইলারের চলে যাওয়া, আমাদের গণতন্ত্রে রাহুর কবলে নিয়ে ফেলা, ফেলানির লাস আর তার প্রহসনের বিচার এই ফর্দ শেষ হবার নয়, তারপর আবার বাংলাদেশ ব্যাঙ্ক এর কেলেঙ্কারিতে যা জানলাম আমাদের সুইফটো বলে ওদের এই হাতে, এ সবই আজ এই ঘৃণার পাহার জমিয়েছে। অনেকটা হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, ওঝা হইয়া ঝাড়ো! তবে এ ওঝার ঝাড়া উল্টো পথেই যায়, আমাদের অন্ধকার থেকে অন্ধকারে নিয়ে ফেলছে।

দিনের শেষে এ খেলা, খেলাই মাত্র। তারপরও আমাদের অনেক না পাওয়ার আক্ষেপের বোঝা এ খেলাকেই বইতে হয়। নিউজিল্যান্ড যখন হোয়াইট ওয়াশ হল আমি কখনই বাংলাওয়াশ বাংলাওয়াশ বলে লাফানটা পছন্দ করিনি, বিশেষত জাতীয় কাগজ গুলাতে, স্পেশালি প্রথম আলোর ব্যানার হেডিং করা আর পাতি ক্রিকেট প্রেমি সাজা, সার্কুলেশন বাড়ানোর জন্য। এ খেলা নিরন্নের অন্ন জোগাবে না। আমার রোজকার কাজের বোঝা এতটুকুও লাঘব করবে না! এ শুধুই খেলা! এ যুদ্ধ নয়! তবু এ আমাদের একমাত্রও উত্তর, সমস্ত বঞ্চনার, সব হারানোর জ্বালার! ক্রিকেটাররা জাতীয় বীর কিন্তু মুক্তি যোদ্ধা নয়। যেমন নয় শাহবাগের উলুম্ভুত গুলো, যারা পাকা পায়খানার লোভে একে একে পগার পার হচ্ছে নির্লজ্জের মত। আমাদের সব মনোযোগ এখন এই বাইশ গজে, কেননা আমাদের কিছু করবার নেই, কিছু বলবার নেই। বিলিওন ডলার কে নিয়েছে, কেই বা ধরা খেল কিংবা কেই বা সুঁচ থেকে ফাল হল। চুলায় যাক সুন্দর বন। তেলের দামুক বারুক কিংবা কমুক, কোথাও আমরা নেই। ফেইস বুকের লাইক শেয়ার কিংবা পাতি দেশপ্রেম! ব্যস হয়ে গেলো। আমরা যত কুপমুন্ডুক হব প্রভু ভারত মহারাজের তত পোয়া বার, আমরা তাঁদের রেমিট্যান্স প্রদেয় দেশের মাঝে পঞ্চম। আমরা সব দিয়ে দেই, কাছার কাপড় পর্যন্ত, একটা টু শব্দ পর্যন্ত করতে পারিনা। আমার বুকের উপর দিয়ে তুমি যাচ্ছ চলে বন্ধু হে তোমার কাছে ট্যাকশ পর্যন্ত চাইতে নারি, আর আমাকে উঠতে বসতে এত লাঞ্ছনা সইতে হয়, এত ক্ষোভ যাবে কোথায়? সব বিষ, সব অন্তর জ্বালা তাই ঢেলে দেই ফেইসবুকের নালায়। এই ক্ষোভ, এই অন্তরজ্বালা, শুধু মাত্র আওয়ামী প্রেমি ছাড়া সবার আছে। এই ভারত বিদ্বেষ আসলে এই সরকারের প্রতি আমাদের ভালবাসার প্রতিরূপ মাত্র।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×