সিদ্দিকুর আপনি মরেই যেতেন
ফেলানির লাশ হয়ে ঝুলতেন কাঁটা তারে।
পুলিশ আর ইঞ্চি আটেক নিচে কি তাক করা যেত না শেলটা?
আলো চলে গেলে সন্ধ্যায় অস্থির হয়ে যাই সব।
আই পি এস, ঘো ঘো জেনেরেটর চালু হয়ে যায়।
উহ “ধরে প্রাণ আসলো ফিরে”!
আর যে চোখে আলো আর ফিরবে নাহ!
তার কি হবে?
আপনি তো ছাই, খবরের কাগজের শিরনামেও নেই,
নেই ভিডিও সহ “একি করলেন” কোন নিউজ পোর্টালে।
তনূকে ভালুকে খেল
আর এই পোড়ার চোখ খেল কে?!
লিমনের পা খেল কে?
এ কেমন খেলা, মাঠে বক্তিমে করে নেতা বলে
“রাজনীতিতে শেষ বলতে কিছু নেই”!
এর চেয়েও শেষ আছে?!
আর কত শেষ হলে রাজনীতির শেষ হবে?
০৭/২০১৭
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




