
ফ্যাক্টসঃ
আমার এক বোনের বড় ছেলেটি তখন খুব ছোট দুই কি আড়াই, দিনমান টম এন্ড জেরি দেখে, নিজেকে “জেরি” ভাবে। ওর ছোট ভাই বেশ কয়েক বছরের ছোট, ছোটটাও জেরি-পাগলা। একদিন অবাক হয়ে দেখি বড়টা এখন জেরির চেয়ে টম কে পছন্দ করছে। আমি এর কারণ নিয়ে ভাবলাম, আমার আরও এক গাঁদা ভাগনা, ভাগনি, ভাতিজা, ভাতিজি আছে, তাদের প্রত্যেক কে আলাদা আলাদা জিজ্ঞেস করলাম।
ফাইন্ডিংসঃ
যারা একা ছোট থাকে তারা বরাবর জেরি কে পছন্দ করে, যখন একটি ভাই কি বোন হয়, তখন দেখা যায়, ছোটটি যখন জেরিকে পছন্দ করা শুরু করে, বড়টি তখন টমের দলে চলে যায়। কারণ, বাসায় মা বেশিরভাগই ছোটটিকে প্রায়রিটি দেন, বড়টি স্যাক্রিফায়েস করতে শিখে, কখন নিজেকে বঞ্চিত ভাবে, আর ধীরে ধীরে টমকে নিজের মত ভাবতে শুরু করে। এর মানে হচ্ছে ওর ম্যাচিউরিটি লেভেল বাড়ছে, সহজ, পরিবারে একটি বাচ্চা থাকলে সে বেশী আহ্লাদে থাকে, তার ম্যাচিউরিটি লেভেলটা ততটা বাড়ে না যেখানে একাধিক বাচ্চা থাকে তাদের মত।
ডেসিশনঃ
কম বেশী, যারা পরিবারে ছোট একটু আহ্লাদি ইমম্যাচিউরড তাদের প্রিয় জেরি।
যারা একটু প্র্যাক্টিক্যাল, আর শক্ত পোক্ত ম্যাচিউরড তাদের প্রিয় টম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


