somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আর্বনীল
মানুষ নামে দুপেয়ে দৈত্য-দানবের জন্যই;nএকদিন মানুষকে মানুষ বলে ভাবতে লজ্জাবোধ করবে মানুষ।

মানুষ তৈরীর গল্প (গ্রিক মিথলজি)

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন মানুষ কিভাবে তৈরী হল আজ সে গল্প জানি। তখনকার পৃথিবী ছিলো একদম প্রাণীশূন্য। প্রমিথিউস ও তার ভাই প্রচণ্ড একাকীত্ব ভোগ করছিলো। তখন জিউস তাদের অনুমতি দিল প্রাণী বানাবার। তারপর থেকে প্রমিথিউস ও তার ভাই শুরু করল বিভিন্ন স্থানের মাটি দিয়ে বিভিন্ন পশুপাখি ও মাছ বানানো। প্রমিথিউস তার ভাইয়ের চাইতে সবসময় তুলনামূলক জ্ঞানী ও সৃজনশীল ছিলো। তাই সে সাধারণ পশুপাখি বানাবার বদলে আরো মহৎ কোনো প্রাণী বানানোর কথা ভাবল। যে ভাবা সেই কাজ। প্রমিথিউস পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাটি স্বচ্ছ পানিতে গলিয়ে প্রাণী বানাতে শুরু করলো। এই প্রানীগুলোকে তাদের দেবতাদের ইমেজে বানালো হল; অর্থাৎ দেবতাদের আকৃতি প্রদান করলো এবং তাদের নাম দেয়া হল মানুষ। মানুষ বানানো হয়ে গেলে জ্ঞানের দেবী এথেনা দেখে মুগ্ধ হয়। এবং সে ফুঁ দিয়ে মাটির তৈরী মানুষগুলোর মাঝে প্রাণসঞ্চার করে।

মানুষ বানাবার পর জিউসের সাথে চুক্তি হল যে মানুষ বাদে অন্যান্য সব প্রাণীদের বিভিন্ন দেবতার নামে উৎসর্গ করা যাবে এবং উৎসর্গের পর অবশিষ্টাংশ মানুষের জন্য থাকবে। এখন কতটুকু উৎসর্গ করবে এবং কতটুকু মানুষের ভাগে পরবে তা নির্ধারণ তার জন্য মিসোন নামক স্থানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রমিথিউস। এই অনুষ্ঠানটি গ্রীক মিথলজির এক অনন্য ঘটনা। এটা ট্রিক এট মিসোন (Trick at Mecone) নামে পরিচিত। এখানে জীর্ণ একটি গাভীর পাকস্থলীর ভেতর ষাঁড়ের উৎকৃষ্ট মাংস রেখে গাভীটিকে বিচ্ছিরিভাবে ময়লা করে, অনুৎকৃষ্ট প্রাণীদেহের অংশ দিয়ে আবৃত করে। অন্যদিকে বিভিন্ন প্রাণীর হাড়গোড় ও চর্বি একত্রিত করে তাদের খুব চকচকে করে এবং সুন্দর করে উপস্থাপন করে প্রমিথিউস। জিউস সেখানে আসলে প্রমিথিউস তাকে বলে যেকোন একটি বেছে নিতে। প্রমিথিউসের ধোঁকায় পড়ে জিউস চকচকে দেখতে হাড়গোড়কেই বেছে নেয়। ফলে এরপর থেকে এটা নিয়ম হয় যে মানুষ প্রাণী উৎসর্গের পর মাংস রেখে দিয়ে চর্বি ও হাড়গোড় আগুনে পুড়িয়ে উৎসর্গ করে দেবতাদের অনুগ্রহ পেতে পারবে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১০
৬টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×