গতকাল শহীদ মিনারে যাইয়া আমার আক্কেল গুড়ুম ! ঢুকিতে তেমন বেগ পাইতে হয় নাই, তবে বাহির হইতে যাইয়া একরকম ইসলামিক জিহাদের অনুরুপ ফ্লেভার লইয়া আসিয়াছি
ফুল দিয়া যথারীতি আমরা বাহির হইয়া আসিতেছিলাম, কিন্তু পুলিস বাবজিরা বলল স্যার, এখুনি বাহির হইতে পারিবেন না ! আমার বউয়ের চেহারা তখন ঠাডা পড়া ক্ষেতের মত শুকাইয়া গেল । বলিলাম মানে ?
মানে স্যার উপর থাকিয়া নির্দেশ আসিয়াছে, সরকারী দলের মিছিল আসিতেছে । তাই একটু ........
আমি বলিলাম মিছিল তো আসিবে প্রবেশদ্বার হইতে, এইখানে কি সমস্যা ?
পুলিস বাবাজিটা একটু কাছে আসিয়া চোখ টিপাটিপি শুরু করিল
ভাবিলাম নিজের পরিচয়খানা তুলিয়া ধরিব কিনা, মন্ত্রী এমপি প্রাইম মিনিস্টার অব্দি হাত রহিয়াছে আমার ! পরে ভাবিলাম থাক, ওদের হাতও কম লম্বা নহে , দেখা যাইবে শেষে বারাক হোসেন ওবামাও চলিয়া আসিতে পারে !
দেখিলাম আমাদের মত আরো প্রায় শ'কয়েক মনুষ্যকে বাহিরে যাইবার প্রাক্কালে আটকাইয়া রাখিয়াছে !!
প্রায় ঘন্টাখানেক পর ছাড়া পাইয়াছিলাম। বাহিরে আসিয়া জানিতে পারিলাম, টেলিভিশন চ্যানেলগুলো নিউজ কভারেজ করিতেছিল। তাই ঐখানে একটা মোটা অংকের জনসমাগম দেখানো জন্যই নাকি আমাদের সবাইকে আটকাইয়া রাখিয়াছিল
যযাই হোক, শেষ মেশ ভালয় ভালোয় সব সাংগ হইয়াছে, এতেই স্বস্তি । সবাইকে অমর ২১ ফেব্রুয়ারীর শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



