দৈনিক আমার দেশ পত্রিকায় পবিত্র কোরান এর আয়াত বিকৃতি
তথাকথিত ধার্মিক লেবাসধারী দৈনিক আমার দেশ পত্রিকা গতকাল পবিত্র কোরান-এর অবমাননা করেছে। তারা যে ধর্মপ্রাণ সহজ সরল মানুষকে মিথ্যা, বিকৃত তথ্য দিয়েই শুধু ক্ষান্ত হচ্ছে তা নয়; তারা পবিত্র কোরানকেও প্রয়োজনে বিকৃত করছে। তারা হালাল খাদ্যকে হারাম হিসাবে উল্লেখ করেছে এবং তা প্রতিষ্ঠিত করার জন্য পবিত্র কোরান-এর আয়াতকে বিকৃত করেছে। এই মোনাফেকদের বিরুদ্ধে এখনই রুখে দাড়াতে হবে। গতকাল নবম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ গ্রন্থের হারাম বিষয়ক ও দ্রব্যের তালিকার যে বাক্যটি নিয়ে তারা সোরগোল তুলেছে তা যে উদ্দেশ্যপ্রণোদিত শিক্ষিত মানুষমাত্রই তা উপলব্ধি করতে পেরেছেন। ঐ প্রতিবেদনে তারা ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ’র উদ্ধৃতি দিচ্ছে এই বলে যে, তিনি বলেন, বর্তমান সরকার মুসলমানদের দুশমন। সরকার যে শিক্ষানীতি করেছে এর উদ্দেশ্য হলো ইসলামকে নির্মূল ও বিকৃত করা। নবম-দশম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ে দেবদেবীর যে কথা বলা হয়েছে তা সরকারের মহাপরিল্পনারই অংশ। তিনি বলেন, হালাল-হারাম নিয়ে সূরা আল মায়িদাহ ৩ নম্বর আয়াতে বলা হয়েছে- ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উত্সর্গকৃত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা শিং এর আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, কিন্তু যাকে তোমরা যবেহ করেছ। যে জন্তু যজ্ঞবেদীতে যবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক শর দ্বারা বণ্টন করা হয়। এসব গোনাহর কাজ’। এই আয়াতটি মনোযোগ দিয়ে পাঠ করলেই আলেমরা বুঝতে পারবেন যে, কতখানি ধৃষ্টতা থাকলে পবিত্র কোরান-এর এরকম বিকৃতি করা সম্ভব? তিনি ‘যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, কিন্তু যাকে তোমরা যবেহ করেছ। তা হারাম হিসাবে উল্লেখ করেছে কিন্তৃ প্রকৃতপক্ষে হবে, যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, কিন্তু যাকে তোমরা যবেহ করেছ তাহা ব্যতীত।
এইরকম বিকৃত তথ্য পরিবেশন করার জন্য প্রতিবেদক এবং ঐ ঘৃণ পত্রিকার সম্পাদককে অবশ্যই আলেম সমাজের মুখোমুখি দাড় করাতে হবে। আর যদি ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ এ ধরনের উক্তি করে থাকেন তবে কঠোর শাস্তি প্রদান করতে হবে।
* পত্রিকার ঐ প্রতিবেদনটির অনলাইনপাতার স্ক্রিনশট যুক্ত করা হলো যেন তারা এই পোস্টটি প্রকাশিত হবার পর মুছে দিয়ে দায় এড়াতে না পারে।
দৈনিক আমার দেশ পত্রিকায় পবিত্র কোরান এর আয়াত বিকৃতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।