somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশী …........

২৩ শে মে, ২০১৪ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐশী …........

পূর্বাহ্ণের জ্বলন্ত অগ্নির সম্মুখে নিজেকে মোম ভাবতে একটুও অসুবিধা হওয়ার কথা নয়।
জীবন জেনো যমরাজের ছোট ব্যাংকটায় জমা রেখে অপেক্ষা করছে প্রেয়সীর তরে।
একি ভালাবাসা, না কি অগ্নি পরীক্ষা।প্রভাকরের প্রখর তাপে উপছে পরছে লবনাক্ত জল,
সে জল বিজয়ের অলক ভিজিয়ে ললাট বেয়ে বুক স্পর্শ করছে।কিন্তু অপেক্ষার দণ্ডায়মান সময় শেষ হচ্ছে না।
উফফ ঈশ্বর আর পারিনা, প্রেমের সুপ্ত সুখের আশায় বাস্তবতার এই বলিদান দিতে।

ভরদুপুরে বিজয় তার ঐশীর আশার পথ চেয়ে আছে, মেয়েটা বড্ড অলস।
এইটুক জায়গা আসতে এতো সময় লাগে, আজ আসুক বুঝাবো গরম কারে কয়।
নন্দন পার্কের গেট থেকে রাস্তা পরিস্কার দেখা যায়, একটু পর পর এক দুইটা গাড়ি আসছে।
কিন্তু ঐশীর গাড়িটা দেখা যাচ্ছে না।

বিজয় চরম রেগে এই রোদে দাড়িয়ে আছে, হটাত ঐশীর গাড়ীর দিকে চোখ পড়লো।
গাড়ী দেখেই বিজয়ের দেহে শক্তি ফিরে এলো।খুশিতে মন ফড়িং লাফালাফি শুরু করেছে।

ঐশী গাড়ীর গ্লাস নামিয়ে বিজয়কে ঈশারা করে ডাকছে।
বিজয় ঐশীর সামনে গিয়ে বলল—কি?
—ইসস, তুমি তো ঘেমে শেষ।সরি জান, আমার ভুল হয়ে গেছে।আজকেও লেট।আজকে............
—থামো থামো।আজকেও রাস্তায় জ্যাম ছিল।তাই তো, ইট’স ওকে ডিয়ার।
—বিজয় একটু গাড়িতে উঠবে?
—কেন?
—উঠই না।
—কি যে করোনা।আচ্ছা.........।

ঐশী গাড়ীর গ্লাস উঠিয়ে এসি ছেড়ে দিয়ে, ওড়না দিয়ে বিজয়ের ললাটের জমানো নোনা পানি মুছে দিচ্ছে।
বিজয় পরম সুখে ঐশীর স্পর্শ অনুভব করছে।এক নিমিশেই ভুলে গেলো দিবাকরের দেওয়া তাপের কথা।

পৃথিবীতে এর থেকে বিশুদ্ধ ভালোবাসা আর বুজি নেই।বিজয়ের খুব ইচ্ছে করছে ঐশীর কোলে মাথা রেখে ঘুমাতে।
আর ঐশীর আলতো ছোঁয়ায় কি জেনো এক যাদু আছে, মাতাল করে দিচ্ছে।ঘুমের পরীরা বিজয়ের চারপাশটা ছেয়ে নিচ্ছে।
নিজের অজান্তে বিজয় বলে ফেললো—আমি একটু ঘুমাই।
ঐশী বলছে—ক্লান্তি লাগছে, আচ্ছা তুমি ঘুমাও, আজ না হয় পার্কে ঢুকবো না।
বিজয় লাফ দিয়ে উঠে বলল—না, চল আমরা পার্কে যাই।

তারপর দুজনে হাত ধরে পার্কের ভিতরে ক্যান্টিনে বসে গল্প করছে।
দুজনার অনুক্ত কথা আর কিছু নতুন স্মৃতির সৃষ্টি করছে।
এ দৃশ্য জেনো স্মৃতির মণিকোঠায় গেঁথে রাখার জন্য।
যার শেষটা আমার জানা নেই।



লিখাঃ নিশীথের নিশাকর
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×