আঃ হাই মাষ্টার, বর্তমানে তিনি কুড়িগ্রামের বুরুঙ্গামারীর উপজেলার চেয়ারম্যান। ভাবছেন এরজন্য আবার ব্লগে লিখে জানাতে হয়? হে জানানোর বিষয় আছে বলেই লিখছি। একজন এমপি (সংসদ সদস্য) যতগুলো ভোটার নিয়ে কিংবা যতগুলো কেন্দ্রের মাধ্যমে নির্বাচন করেন একজন উপজেলার চেয়ারম্যানও ঠিক ততগুলোর ভোটার কিংবা কেন্দ্র নিয়ে নির্বাচিত হয়ে থাকেন। যেমনি হয়েছেন আঃ হািই মাষ্টার। আমি স্বশ্রদ্ধ সালাম ও অভিনন্দ জানাই এই জন প্রতিনিধিকে। কারন গতকাল রাতে বিটিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে বিরাবরের মতো হানিফ সংকেত যা দেখিয়েছেন তাতে অবাক হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। আমি ঠিক তখনই চিন্তা করেছি সামুতে একটি ছোট পোষ্ট দিব। উনার বিষয়ে উল্লেখযোগ্যভাবে বর্ননা করার মতো বিষয় হলো, তিনি ভোরবেলা রাস্তাঘাট পরিচ্ছন্ন বাহিনির সাথে বের হয়ে ঠিক তাদেরমতো করে করেই নিজ হাতে রাস্তাঘাট পরিচ্ছন্নতায় লেগেযান শুধু তাই নয় রাস্তার ভাঙ্গাচুড়াও শ্রমিকদের সাথে মিশে নিজ হাতে তাদের সাথে মেরামত করেন এমনকি নর্দমার ড্রেনে নিজে নেমে নর্দমার ময়লা উপরে উঠাচ্ছেন। ভাবতে পারেন এইগুলো লোক দেখানো। অসম্ভব কথা, এলাকার জনগন যা বলেছেন হানিফ সংকেতের কাছে তাতে মিথ্যা হতে পারে না। তা ছাড়া আমি আমার কারখানার বুরুঙ্গামারীর কিছু শ্রমিকদের সাথে কলা বলে জেনেছি ঘটনা যা দেখিয়েছেন সম্পূর্ণ সত্যি। এমনকি তিনি যেখানেই থাকে সে তার দাপ্তরিক কাজকর্মও করে থাকেন। তাতে এলাকার সর্ব সাধারন লোকজন তাকে অসাধারন বলে আখ্যা দিয়েছেন। আর জনাব আঃ হাই মাষ্টার নিজেই বলেছেন যারা এলিট পার্সন (সমাজের স্বনামধন্য ব্যাক্তি) তারা আঃ হাই মাষ্টার সাহেবকে পাগল বলে আখ্যা দিয়ে থাকেন। উনি যদি সত্যি পাগল হয়ে থাকেন তাহলে বলব যত রাজনৈতিক ব্যক্তি আছেন তারা সকলে যেন আঃ হাই মাষ্টারের মতো পাগল হয়ে যান। সেই সাথে দেশের সকল মানুষও যেন এইরূপ পাগল হয়ে যান। তাহলে দেশমাতা সত্যি একজন গর্ভিত দেশ মাতা হয়ে যাবে। সেই সাথে আমাদের এই দেশ পৃথিবীর স্রেষ্ঠ দেশ হতে সর্বোচ্চ ৩-৫ বছর সময় লাগবে। দেশটা হয়ে যাবে স্বর্গের ন্যা। আমি উনাকে সামনে পেলে উনার পদদূলী আমার গায়ে মেখে নিজেকে ধন্য করতাম। আমি উনার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করব। যেন উনি দীর্ঘজীবি হন, দীর্ঘদিন দেশমাতার সেবা করতে পারেন। সেই সাথে সকল বুরুঙ্গামারীর ভোটার এবং সর্বসাধারনকে অনুরুধ করব উনাকে যেন সামনে এমপি হিসেবে নির্বাচিত করেন।
একজন উপজেলার চেয়ারম্যান এবং আমাদের মানষিকতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।