প্রেমের ক্ষেত্রে সুখী সম্পর্ক বজায় রাখতে প্রেমিক-প্রেমিকারা সপ্তাহে নাকি গড়ে তিন বার এ ধরনের মিষ্টি মিথ্যা বলেই থাকে। এমনটাই প্রকাশ পেয়েছে ডি পল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিয়ান হোরানের সমীক্ষায়। তিনই, এই ধরনের মিথ্যা ক্ষতিকর নয়, কারণ এতে কারোর ক্ষতি হয় না, বরং সম্পর্কে উল্টো শান্তি বজায় থাকে।
এই সমীক্ষাটি চালানো হয়েছিল ৫৭ জনের একটি দলের উপর। প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে। সমীক্ষার নিয়ম অনুযায়ী, তাদের প্রত্যেককে বলা হয়েছিল এক সপ্তাহব্যাপী ডায়েরি লেখার কথা। প্রথমে এই ৫৭ জনকে বোঝানো হয়, ‘মেকি ভালোবাসা’র তত্ত্ব। অর্থাৎ যখন মন না চাইলেও যখন সঙ্গীর ভালোলাগার জন্য মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলতে হয়। এর পর তাদের বলা হয়, এক সপ্তাহের ডেটিংয়ের অভিজ্ঞতা লেখার কথা।
সমীক্ষাটির এক সপ্তাহ পর এদের লেখাতেই প্রকাশ পেয়েছে, সম্পর্কের মাধুর্য ধরে রাখতে সপ্তাহে অন্তত তিন বার তারা এই ধরনের মেকি ভালোবাসার অভিনয় করে থাকেন। বিভিন্ন জনের লেখায় ধরা পড়েছে মজার মজার অভিজ্ঞতার কথা। ছুটির দিনে কারওর হয়তো ভীষণ ইচ্ছে করছে বন্ধুদের সঙ্গে পার্টি করতে, কিন্ত্ত প্রেমিকা চায় ঘুরতে যেতে, মনের বিরক্তি চেপে রেখেই হাসি মুখে সঙ্গ দিতে হয় প্রেমিকাকে। আবার কখনও হয়তো মদ্যপ বয়ফ্রেন্ডের ঠোঁটে চুম্বন দিতে ইচ্ছে না করলেও তাকে খুশি করতে এইটুকু কষ্ট স্বীকার করেই নেয় অনেক প্রেমিকা।
হোরান অবশ্য জানান, এই ধরনের মিথ্যা যদি ক্ষতিকর হয়, তবে তা সম্পর্কে শান্তি বজায় রাখতে পারে না, বরং ডেকে আনে আরও বিপত্তি।
খবরের লিঙ্কঃ সায়েন্সটেক24.কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





