আমাদের কিছু স্বপ্ন, কিছু চাওয়া , কিছু আশা ...... ঐ দূরের মেঘের মতই ...... দূর থেকে সুন্দর ....... যতই স্বপ্নটা কাছে এসে ধরা দিতে থাকে ততই তার ডালপালা গজিয়ে স্বপ্নটা আর স্বপ্নপূরণের মত হয় না । স্বপ্ন পূরণের প্রকৃত আনন্দটা রয়ে যায় সবসময় ধরা ছোঁয়ার বাইরে ।
স্বভাবতই মানুষ অস্থিরপ্রাণ তাই সবকিছু ঠিকমতো আগবাড়িয়ে বুঝে উঠতে পারে না । এই বুঝে উঠতে না পারার ব্যর্থতা লুকিয়ে সবসময় তাই স্বপ্নভঙ্গের দোহাই দেয় ।আর যে স্বপ্ন রোলিং , চলমান তা ত ভাঙ্গবেই ........
তবে কেনো এই অর্থহীন বুলি । দূরের মেঘ দূরেই থাক । কাছে আসলেই তা বাড়াবে আশাভঙ্গের বেদনা ।
দিগন্তের মেঘ ঐ দিগন্ত রেখাতেই স্বপ্ন দেখাক ! ! !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






