যখন সময় থমকে দাঁড়ায় ...
নিরাশার পানে দুহাত বাড়ায় ...
খুঁজে নিয়ে কোন নির্জন কোণ ...
কি আর করে তখন মন ...
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন ।।
নচিকেতার এই গানটা একসময় খুব শুনতাম । ভালোও লাগতো । ভালো লাগার পেছনে গানের কথাগুলোর সাথে নিজের সহমত, একাত্ততা আর স্লো মিউজিক হয়েতোবা ছিলো ।
আজকাল কোনো নির্জন কোণে বসে মন স্বপ্নও দেখতে চায় না ।। স্বপ্নটাও আজকের পৃথিবীতে অনেক বেশী দামী হয়ে গেছে । দাম দিয়ে তাই আজকাল স্বপ্নটাও কেনা হয় না ।
থমকে যাওয়া সময়গুলো তাই শুধু নিষ্ফল কষ্ট বা ব্যাথার সাম্রাজ্যে ভরপুর । কি অপূর্ব সেই ব্যাথা ... স্বপ্নটাকেও কিনতে না পারার ব্যাথা । যুগ যুগ ধরে যদি জীয়ে থাকে এই জীবন ...তাহলে স্বপ্ন হারানো সেই ব্যাথাই হয়েতো কিনে নিয়েছে আমার আগামীদিনের সমস্ত নির্জন সময় ।
প্রভু মানুষকে কত ভাবেই না তুমি শক্তিশালী করেছো । শত বিপদে শত কষ্টে এই প্রাণতো ঠিকই বেঁচে থাকে । তবে এই মনটা কেনো এত সহজেই ভেঙ্গে যায় । এই মনটা কেনো এত সহজেই আরেকটা মনকে কষ্ট দেয় ।।
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"
নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।