somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একা মেয়ে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/172969/small/?token_id=a669767057bad537e5746d9a881227bf





‘মা, তোমার নীল শাড়িটা কই?’
‘আলমারিতে। আর এই ভরদুপুরে শাড়ি দিয়ে কী করবে?’ মায়ের প্রশ্ন।
‘আমি দেখছি, আমার কোনো বিষয়ই তোমরা মনে রাখো না। আজ ইমরানের জন্মদিন, বিকেলে দেখা করছি।’ অনুপার উত্তর।
‘এই গরমে সিল্ক না পরে গত ঈদের জামদানিটা নিতে পারো।’
‘মা, তোমাকে নিয়ে আর পারি না। কতবার বলব, নীল শাড়ি ইমরানের খুব প্রিয়।’
‘ভাবি, তোমাকে না কতবার বলেছি মুখের সাজ এত গাঢ় করবে না। ইমরান একদম পছন্দ করে না। দেখো তো, কেমন পেত্নীর মতো লাগছে। এই মেকআপ তুলে আবার নতুন করে লাগাতে হবে। ধুর, দিলা তো মুডটা নষ্ট করে!’
‘হ্যালো আসিফ, কই তুই?’
‘আপা, আমি ফুলের দোকানে। আসছি।’
‘আমি কি তোকে নীলপদ্ম আনতে বলছি? এক গাছি বেলিফুল আনতে এত সময় লাগে? তোরা কেউ আমাকে গুরুত্ব দিস না।’
‘আফা, আইজকা কি চুলে শ্যাম্পু করছুইন?’
‘চুলে শ্যাম্পু করেছি কি না, সেটা দিয়ে তোমার কোনো কাজ নেই, বুয়া। খোঁপা করে দিতে বলেছি করে দাও। তোমার ইমরান ভাই বলে, নীল শাড়িতে চুলে বেলিফুল দিলে আমাকে নাকি পরির মতো লাগে।
এদিকে আসিফ ফুল নিয়ে এখনো এল না। মা আবার কোথায় গেল? এই ফ্যামিলির সবাই পাগল! এদের যন্ত্রণায় আমিও পাগল হয়ে যাচ্ছি।’
‘আফা, ইমরান ভাই এহন আর বাসায় আহে না ক্যান?’
‘লজ্জা, বুঝেছ বুয়া, তোমার ইমরান ভাই লজ্জায় আসে না। বলেছে, একবারে বিয়ের সময় বর সেজে আসবে।’

খানিক পর মায়ের কথোপকথন।
‘হ্যালো, অনুপার আব্বা, কই তুমি?’
‘অফিসে।’
‘জলদি বাসায় আসো।’
‘কেন, কোনো সমস্যা?’
‘সে রকম কিছু না। অনুপার পাগলামিটা আবার বেড়েছে। তুমি তো জানোই, এই দিনটা এলেই ও আরও বেশি...’
‘চিন্তা কোরো না। আমি আসছি...।’
ওপাশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রাখলেন অনুপার বাবা।
কাজী মেহেদী হাসান
টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×