মন খারাপ করতে এখন আর আমার কোন কারন লাগে না
আমার সব হাসি খুশি সময় গুলো দুমড়ে মুছড়ে নষ্ট করতে,
আমার টেবিলে সাটানো তোমার হাসি মুখটিই এখন যথেষ্ঠ
হতাশার কাল সাপ প্রতিনিয়ত বিষ ঢেলে যায়
শিরায় শিরায় .....
আর আমার রক্ত হারায় তার রং
লাল থেকে হয় বিষাক্ত কালচে লাল
স্বপ্নরা ক্লোরফিল হারিয়ে হয় বিবর্ণ ধূসর..
ঠিক তখন বুকের গভীরে নেমে যাওয়া দীর্ঘঃশ্বাস গুলো
শেকড় ছড়ায় কষ্টের অতল গহীনে..
পাজর ছুয়ে বেরিয়ে যায় চাপ চাপ শুন্যতা...
এত কিছুর পর ও তোমার কৃিএম হাসি কিন্তু থেকে যায় ,
একই রকমই
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


