অনেকে নিজের চেহারা নিয়ে ছোটবেলা থেকেই নিজেকে নায়ক নায়ক ভাবে। আর আমার ছিলো ঊল্টা কাহিনী.. ছোটবেলায় আমার চেহারা মোটেও নায়ক সুলভ ছিলো না কিন্তু ভাগ্যের পরিহাসে এই আমারই ডাক নাম "হিরো" ....এই আজব নামকরনের নেপথ্য নায়ক ছিলেন আমার নানা..।তার কোনো ধারনা ছিলো না যে তার নাতি একদিন বড় হবে এই নাম নিয়ে নাজুক পরিস্হিতিতে পড়তে পারে ... ধারনা থাকলে এই নাম রাখতেন না ...(নানা রে অনেক ভালা পাই..যদিও তিনি আর নেই)। ছোটবেলায় অন্যকোন পোলার ডাক নাম হিরো হলে আমার অনেক ভালো লাগতো ....যাক দুনিয়াতে আমি ছাড়াও আজব নামের আরো পাবলিক আছে .....
আর নামে হিরো হইলেও হিরুইন দিতি আপার মত আমার ঠোটের উপর ছিলো আস্ত একটা তিল.. তাই তখন থেকেই হীনম্যনতায় ভুগতাম..মনে মনে ঠিক করছিলাম বড় হৈ্য়া বাপের মত মোছ রাখবো.. তাইলে আর বোঝা যাবে না..
যাই হোক বদখত ছেহারা রোদে রোদে ক্রিকেট খেলে খেলে এক সময় আমার বাসার কামের পোলার মতই হৈ্ছিল..কিন্তু নিজের ছেহারা তো নিজের ভালো লাগতো ..তাই মাথায় তেল দিয়া চুল আচড়ে মনেমনে ফুরফুরে ভাব নিয়ে বের হতাম।
এভাবে দিন কেটে গেল অনেক... ক্লাস নাইনে উঠলাম ... দুপুর বেলায় স্যারের বাসায় যাব বলে রিকশা ঠিক করছিলাম । কেউ রাযি হয় না কিছুক্ষন পর এক রিকশাওয়ালা প্রথমে যাবে না বলেও কি মনে করে পরে রাযি হয় যেতে....গন্তব্যে পৌছার পর রিকশাওয়ালা বলল ভাই কিছু মনে না করলে একটা কথা কইতে চাই
আপনার ছেহারা না এক্করে আমার ছুডু ভাইর মতন..আমি দেখ্যাই চমকাইয়া গেছি গা..
আমি জানতে চাইলাম সে কই থাকে ?
রিকশাওয়ালা বলল : মারা গেছে গা আনেক দিন হয়.
বলেই রিকশা নিয়ে চলে গেল কোন দিকে না তাকিয়ে..
আর একবার শাহবাগে পাশ দিয়ে যাচ্ছিলাম রিকসা নিয়ে ..হঠাৎ পেছন থেকে শুনি "তুষার" , "ঐ তুষার" চিৎকার আর একটা ছেলে দৌড়াতে দৌড়াতে আসছে..
আমি রিকসা থামালাম । ছেলে দৌড়াতে দৌড়াতে কাছে আসল..।
তারপর কিছুক্ষন আমার দিকে তাকিয়ে বলল .... না ভাই আপনি না
আমি ভাবলাম তুষার .. তার সাথে আপনার অনেক মিল..
আরেক টা কাহিনী বলি ...
আমার বন্ধুদের একটা আন্ডার গ্রাউন্ড মিউজিক ব্যান্ড ছিলো । তাদের একটা গান অন এয়ার হবে ফাল্গুন মিউজিক নামের একটা চ্যানেলে ।
তাদের মিউজিক ভিডিওর শুটিং হবে কিন্তু তাদের বেজ গিটারিস্ট ছিলো দেশের বাইরে ..... আমার ফ্রেন্ড এসে আমারে ধরল ( ভাববেননা আমি আবার বড় গিটারিস্ট । আমি জীবনেও গিটার বাজাই নাই.. তবে হ্যা..বহুবার ছুয়ে দেখেছি) । তারপর গেলাম শুটিংয়ে এফ ডি সিতে..
ঐখানে আমি পাকা গিটারিস্ট এর মত গিটার এর তার গুলা নিয়া খাবলা খাবলি করতে থাকলাম .....হঠাৎ ডিরেক্টরের ডাক....। আমার পাশের অরিজিনাল গিটারিস্ট ভাইরে উদ্দেশ্য করে.....
কি ব্যাপার কি সমস্যা তোমার আরো লাইভ হতে হবে ...
আর আমি মনে মনে হাসি
যেটা বাজাইতেছিলাম সেটা শুধু নামেই ইলেকট্রিক গিটার কারন..গিটার থেকে কোন ইলেকট্রিক ক্যাবল কানেকশন দেয়া হয় নাই। গান আগেই রেকর্ড করা...।
বিরতিতে ফ্রেন্ডরে বললাম এই যে আমি কোন রকম তার এর কানেকশন ছাড়া ইলেকট্রিক গিটার বাজাইলাম আর একজন যে তার ছাড়া পি্য়ানো বাজাইলো মানুষ বুজতে পারলে কি বলবে ...ও আমরে কইলো এত কথা আমাগো না বুঝলেও চলবে
যাই হোক এরপর কেউ যদি বলতো.."তোমাকে খুব চেনা চেনা মনে হয়.কোথায় দেখেছি বলতো?"
আমি উদাস ভাব নিয়া বলতাম " হবে হয়তো দেখেছেন....মনে হয় টিভিতে দেখেছেন...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


