আমি ব্লগের একজন পুরানো পাঠক...লিখার হাত ভালো না ..এবং খুব একটা গুছিয়েও লিখতে পারি না ...তাই রেজিস্টর করার পর প্রায় নয় মাস তিন সপ্তাহ পর (১৩০ দিন...) ফ্রন্ট পেইজে একসেস পেলাম..
অপেক্ষার প্রহরটা আমার জন্য দীর্ঘই ছিলো..
যারা আমার পরে এসেও আমার বহু আগে ফ্রন্ট পেইজে একসেস পেয়েছেন তাদের প্রচন্ড ভাগ্যবান মনে হতো..
তাদের মনে হতো তারকা আর আমি ছিলাম তাদের যুক্তি আর পাল্টা যুক্তির ধারালো যুদ্ধের আশাবাদী দর্শক ..
আজ আমি অনলাইনে যে দু চার লাইন বাংলা লিখতে পারছি শুধু এইজন্যই সামহোয়্যার ইন ব্লগের কাছে আমার কৃতজ্ঞতা..হ্য়তো এই জীবনে অনলাইনে আমার বাংলা লেখা হতোনা... প্রথম দিকে আমি শব্দ কপি করে লিখার চেষ্টা করে ছিলাম। তারপর অনেক কষ্টে আস্তে আস্তে বাংলা লিখা শিখে গেলাম। তাই সামুর লেখক ও পাঠক সবাই কে আমার ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


