রিপোস্ট : আমি ও টিয়া পাখি ( মোটেও সিরিয়াস কোনো পোস্ট না)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রথমেই বলে নিই ....যা লিখছি তা মোটেও বাস্তব কোন কাহীনি না .. কারন ঘটনা সত্য হলে তা ব্লগে লিখার জন্য আমি বেচে থাকতাম না । ঘটনার শতকরা ৯০ ভাগ স্বপ্নে প্রাপ্ত এবং বাকী ১০ ভাগ আমার বানানো....
ঘটনার বিবরন হলো ..
আমি স্বপ্নে দেখছিলাম আমার বিদেশ যাওয়ার ভিসা হয়েছে .. এয়ারপোর্ট গিয়ে দেখি ..সব ফ্লাইট বাতিল ... শুধু বিমান যাবে ...সুখের বিষয় হলো আমার কোনো ইমিগ্রেশন টেশন কিছু লাগবে না । বাসে যেভাবে উঠি সেভাবে প্লেনে উঠতে হবে। তা আমি প্লেনের কাছে গিয়ে দেখি বিমান বালা টালা কিছু নাই ..শুধু একজন লুঙ্গি পরা লোক সবাই কে বলছে বিমানের মেইন দরজা নস্ট তাই খোলা যাচ্ছে না ..পিছনদিকের কার্গো তোলার দরজা দিয়ে উঠতে হবে...অনেকটা মাইক্রোবাসের ব্যাকডোর দিয়ে ঢুকে সামনে এসে বসার মত...
আমি পেছনের দরজা দিয়ে প্লেনে উঠে পড়লাম । উঠার পর দেখি পিছনে কোনো দরজা নাই কলাপসিবল গেট লাগানো । সবাই উঠে বসলে প্লেন ছাড়ার জন্য রানওয়ে ধরে ছুটতে থাকে....এরপর ৪৫ ডিগ্রী কোনে টেক অফ করার সময় দেখা গেল .......কলাপসিবল গেট লাগানো হয় নাই ...আর সিট বেল্ট না বাধার কারনে সবাই গড়িয়ে নিচে পড়ে যায় ..
শুধু আমি হাতল ধরে কোনো রকমে ঝুলে থাকি । আমি প্লেনটি সোজা হলে .. একজন বিমানবালা কে দেখতে পাই ...তাকে পুরো ব্যাপার্টা খুলে বলি ...।
তখন বিমানবালা আমাকে বলল: সবাই যখন পড়েই গেছে এখন তো আর কিছু করার নাই ... প্লেন যখন খালি আপনি এক কাজ করেন ফার্স্ট ক্লাসে গিয়ে বসেন...
আমি তো মহা খুশি ........ মাগনা মাগনা ফার্স্ট ক্লাসে যাবো...........
ফার্স্ট ক্লাসে গি্য়ে দেখি কেউ নেই..
শুধু পাশের সিটে একটা টিয়া পাখি সানগ্লাস পরে বসে বসে জুস খাচ্ছে..
টিয়া পাখির জুস খাওয়া দেখে আমারও অরেন্জ জুস খাইতে ইচছা করলো .... আমি সুন্দরী এয়ার হোস্টেস কে ডাকলাম... দেখি সাড়া দেয় না........ ভাবটা এমন ....ফ্রি ফ্রি ফার্স্ট ক্লাসে যাচছস আবার এতো ডাকাডাকি করিস কেন?
আমি একসকিউজ মি ...........একসকিউজ মি ......বলে বেশ কয় বার ডাকলাম পাত্তাই দেয় না।
এমন সময় দেখি টিয়া পাখি টা বিমানবালার দিকে তাকিয়ে বলতেছে : ঐ হারামজাদি এদিকে আয় ..।আমারে আরেক গ্লাস জুস দে...
বিমানবালা দেখি মুখ কালো করে টিয়া পাখির জন্য জুস নিয়া আসলো।
তারপর আবার টিয়া পাখির ডাক...ঐ খানকি যা আমার জন্য কলা নিয়া আয়...
বিমানবালা মুখ কালো করে কলা নিয়া আসলো ....
আমি বুঝতে পারলাম ভদ্র ভাবে কাজ হবে না ... টিয়া পাখির স্টাইলে ডাকতে হবে...
তাই আমিও হাক দিয়ে বললাম : ঐ মাগি যা আমার জন্যও জুস নিয়া আয়....
কিছুক্ষন পর দেখি বিমান বালা আমার জন্য জুস না এনে পাইলটকে কে ডেকে আনলো...আর বিচার দিলো আমি নাকি গালাগাকি করি...
পাইলট সব শুনে বিচার করে বলল যে আমি নাকি অসভ্য এবং আমার আচরন বিমানে ঊঠা যাত্রীর মত না ..। তাই আমাকে আর টিয়া পাখি দুইজন কেই প্লেন থেকে ফেলে দেওয়া হবে ...
তারপর আমাকে আর টিয়া পাখি দুটাকে জানালা দিয়া ফেলে দেওয়া হলো....
আকাশ থেকে পড়তেছি আর ভাবতেছি.....শালার কপাল ....কেন যে টিয়া পাখিরে ফলো করতে গেলাম ....এখন তো জানে মারা যাচ্ছি.....
এমন সময় দেখি হারামী টিয়া পাখি আমার পাশে উড়তেছে আর খ্যাক খ্যাক করে হাসতেছে....।
আমাকে হাসতে হাসতে বলে ..... ব্যাটা বলদ আমার মত উড়তে না জানলে বিমানবালারে গালি দিতে গ্যাসোস ক্যান?
আমি উত্তরে কিছু না বলে নিচে পড়তে থাকলাম.....
১৪টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।