somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেকনাফ টু কক্সবাজার হণ্টন৷ এবং অতঃপর...

২২ শে জুলাই, ২০০৯ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গিয়েছিলাম হণ্টনে৷ টেকনাফ থেকে সমুদ্র সৈকত ধরে কক্সবাজার পর্যন্ত হণ্টন৷ সাথে ছিলো গোটা দুই লেতুর৷ যাই হোক, হণ্টনটা খুব ভালো ছিলো, ছিলো অসাধারণ৷ দুই দিন ধরে ক্রমাগত হেঁটে গেলাম সমুদ্রের পাড় ধরে৷ কানের মাঝে অবিরাম সমুদ্রের গর্জন, মাথার উপরে অবিরাম সূর্যের জ্বলে যাওয়া, মাঝে মাঝে হাল্কা বৃষ্টি, আর পিছন থেকে বয়ে আসা সাগরের উত্তাল বাতাস৷ কখনো কখনো সৈকতের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোটো খাল পাড়ি দেয়া৷ সব মিলিয়ে একটা চমৎকার অনুভূতি৷ স্বভাবমতো সেই অনুভূতিতে হারিয়ে গেলাম৷ রোদের মধ্যে মহা আনন্দে হাত পা নেড়ে হাঁটলাম কোনো কিছু পরোয়া না করে৷ অবিরাম মুখের উপরে খেলা করে গেলো রোদ্দুর৷ অন্য দুইজনের সাথে ক্যাপ ছিলো, আমার সাথে ছিলো না সেটাও৷ রোদ্দুর, সে তো আমার বড় প্রিয়, বড় আপন! আজন্ম সখ্যতা আমার তার সাথে৷ তাকে ভয় পাবার কি আছে আমার?

দ্বিতীয় দিনে ইনানী বিচে পৌছালাম৷ গোটা ব্যাপারটা অবশ্য এতো সহজ ছিলো না৷ যতো সহজে ইনানী বিচে পৌঁছালাম বলছি, ব্যাপারটা মোটেই অতো সহজ ছিলো না৷ কিন্তু এসবই আরেক কাহিনী৷ সে কাহিনী পরে হবে৷ তবে এখন এটুকু বলা যায়, ইনানী পৌঁছানোটা আমাদের কাছে অনেকটা ছিলো মরুভূমিতে উদ্যান খুঁজে পাওয়ার মতো৷ ইনানী পৌঁছে অনেক কষ্টে কোঁকাতে কোঁকাতে একটা হোটেলে গিয়ে বসলাম৷ বসে বসে নিজেদের অবস্থা দেখে আমরা হাসাহাসি করছিলাম৷ এর মধ্যে দেখি গোটা দুই মেয়ে ফিরে ফিরে আমাকে দেখছে৷ ভাবলাম, বাহ, ভালো তো৷ হাঁটায় অন্য লাভও আছে দেখছি!

টয়লেটে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠলাম৷ এতোক্ষণে বুঝলাম মেয়ে দু'টি কেনো ফিরে ফিরে আমাকে দেখছিলো৷ সামনে আয়নায় প্রতিফলিত হচ্ছে যার মুখ সেটা কে? আমি নাকি? আমার মুখ এমন বেগুন পোড়া ছিলো কখন? পুড়ে ঝামা হয়ে গেছে দেখি মুখটা! হায়, আজন্ম ভালোবেসেছি যে সূর্যকে, সেও আজ আমার সাথে বিশ্বাস ঘাতকতা করলো!

আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বললাম-

যে সূর্য আমার বড় প্রিয়, সেও আজ আমাকে পোড়ায়
আমি কার কাছে চাইবো ভালোবাসা! হায়, দাঁড়াবো কোথায়?

৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×