এক শতাব্দী রাত্রি চুুরি করে এনে ভরেছি
আমার নিতান্ত অসহায় সরু কলমের মাঝে,
আলমারির অগোছালো কাপড়ের ভাঁজে ভাঁজে
লুকিয়ে রেখেছি আলগোছে একশো একটি স্বপ্ন,
মাটির ব্যাংকে বন্দী করেছি আমার অগণিত
দীর্ঘশ্বাসের বলয়ে ঘেরা একটি সহজ মৃত্যু,
সমুদ্র থেকে বাড়ি ফেরার পথে কিনে এনেছি
নিজের জন্য কয়েক ডজন শাব্দিক মাদক,
পাহাড়ের সানুদেশ বেয়ে কুড়িয়ে এনেছি
কবিতার মাঝে গ্রথিত কিছু দুর্লভ চিহ্ন,
এবং ঘুম পাড়িয়ে রেখেছি টেবিলে আমার
দীর্ঘব্যাপ্তির অসাধারণ সব ব্যক্তিগত বেদনা।
এসব অপরাধ শুধু তোমার জন্য শিল্প
প্রসব করো শুধু কাব্যিক বেদনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


