হয়তো নিভৃত কোনো সড়কের ধূলায়িত নেমপ্লেটে
লেখা থাকবে না আমার ভয়ংকর নাম বা পদবী,
কোনো প্রাসাদের প্রধান ফটকে শোভা পাবে না
আমার কিম্ভূতকিমাকার কুৎসিত ভাস্কর্য,
হায়রোগ্লিফিক ভাষার মতো সংরক্ষিত হবে না
কোনো মিউজিয়ামে আমার স্বাক্ষরবিহীন কবিতা।
শুধু লেখা থাকবে ইতিহাসের মলিন পাতায়
আমার শিল্পিত কুকর্মের বিস্তারিত ইতিহাস।
ক্লান্ত শহরের বুক চিরে তাই ছড়িয়ে দেবো আজ
আমার পুঞ্জীভূত ক্ষোভের উত্তপ্ত শ্বাস-
যেনো ঝলসে যায় উন্নাসিক সাম্রাজ্যের
অহংকারে খচিত সব লম্পট প্রাসাদ।
তারপর আমি একাগ্রমনে বিরল প্রান্তরে
সাজাবো আমার ইচ্ছেগুলোর হতদরিদ্র চিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


