বিক্রি হয়ে যাওয়া মুহুর্তগুলোর জন্য
কখনো আমার আফসোস হয় না।
পড়ন্ত বিকেলের নম্র শরীরে হাত রেখে
ভালোবাসার কথা বলতে পারিনি বলে
আমার আফসোস হয় না কখনো।
জোৎস্না রাতে মেঘ জেগেছে তাই
চাঁদের সাথে ভাব বিনিময় বন্ধ হলেও
আমার আফসোস হয়নি কখনো।
ব্যবিলনের বিধ্বস্ত কারাগারে
একাকী নির্জনে এক জীবন কাটিয়েও
আমার অাফসোস নেই কোনো।
পরলোক আমার আশায় বসে নেই বলে
আমি অাফসোস করি না কখনো।
বৃষ্টি ভেজা রাতে তোমার ওই ঠোঁটে
কোনো প্রেমের পঙক্তি দেখিনি বলে
আমার অাফসোস হয়নি একটুকুও।
আমার কোনো অাফসোস থাকতে নেই
কারণ অামি হলাম এই পৃথিবীর সবচেয়ে
নিষ্ঠুর এবং পাষণ্ড এক কুখ্যাত কবি;
নিজেই নিজের বুকে ছুরি গেঁথে হত্যা করি
আমার সকল অাবেগ এবং কষ্টকে।
জানিয়ে দেই পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে :
আমার মাঝে আফসোস নেই কোনো
আমার মাঝে প্রেম নেই কোনো
আমার মাঝে স্বপ্ন নেই কোনো
আমার মাঝে কষ্ট নেই কোনো।
বিশেষ দ্রষ্টব্য :
আমার সৃষ্টি নেই কোনো
আমার ধ্বংস নেই কোনো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


