আমারি দিন হচ্ছে বিলীন
তোমায় ভেবে ভেবে
রাত হয় ভোর চোখে নিয়ে ঘোর
তোমার অনুভবের
দিবানিশি আমি প্রেমে ভাসি ডুবি দিবানিশি প্রেমে
হৃদয়ের আছো পুরোটায় দেখো না হৃদয়ে নেমে ।
মন ভালো থাকে তুমি এলে পাশে
কত কি যে ভাবি তখন
সব কিছু ফেলে হয়ে বেখেয়ালে
করি স্বপ্নে যাপন।
আকাশের নীলে তুমি আমি মিলে
মেঘ হয়ে যাই হাড়িয়ে
ছুয়ে দিলে তুমি জল হয়ে নামি
তোমার আদর নিয় ।
দিবানিশি আমি প্রেমে ভাসি ডুবি দিবানিশি প্রেমে
হৃদয়ের আছো পুরোটায় দেখো না হৃদয়ে নেমে ।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


