somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ইছোব মামার জন্মদিন আজ

২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইছোব মামা । আমাদের গ্রামের এক সময়কার সবচেয়ে মেধাবী ছাত্র । এটা আমি জানিনা । আমার মেজুদা আর আব্বার মুখে শুনা কথা এটি । অংক আর ইংলিসে যার দাপট ছিলো স্যারদের হিমশিম খাওয়ানোর মতো । ক্লাসে স্যারেরা আসলে তার ফ্রী স্পিকিং আর রাইটিং দেখে টাস্কি খেয়ে যেতো । এটা ১৯৭০ এর কথা । এখন তার বয়স প্রায় পঞ্চান্ন । তার সহপাঠী সমির কাকা এখন বাংলাদেশ ব্যাংকের উচ্চ কর্মকর্তা । বকুল কাকা সেনাবাহিনীতে যোগ দিয়ে এখন বিদেশি শান্তি মিশনে আছেন । ক্লাসে যে পিছনের বেঞ্চে এসে বসতো আব্দুল মান্নান, তিনি এখন এই আসনের মাননীয় সংসদ সদস্য । সম্ভবত তিনি ধানমন্ডি ক্লাবের সম্মানীত সভাপতিও । আর আমার মেজুদা, ঢাকার এক ট্রাভেল এজেন্সির ছোটখাটো মালিক ।

ইছোব মামা মেট্টিকুলেশন পরীক্ষা দিতে পারেনি । অভাবের কারনে । তাই তার অবস্থান এখন বাংলাদেশের সবচেয়ে খেটে খাওয়া মানুষের দলে । কৃষক । পালে তার তিনটা গরু । বিলে তার পাঁচ পাকি জমি । আর লাঙ্গল জোয়াল কাধে নিয়েই এখন সে সুখি মানুষ । তিন মেয়ে আর এক ছেলে নিয়ে তার সংসার । বড় মেয়েকে কলেজের পাঠ চুকিয়ে বিয়েদিয়েছেন এক প্রবাসির কাছে । মেজো মেয়েকে ক দিন আগে পাত্রস্থ করলেন সেনাবাহিনীতে চাকুরে ছেলের কাছে ।
ইছোব মামা টাকার অভাবে নিজের ভাগ্য বদল করতে পাড়েনি । কিন্তু তার মেয়েদের ভাগ্য বদল করে দিয়েছেন । তার পালের গাভীর দুধ খেয়ে,তার খেতে উৎপাদিত আলু,পটল আর চাষের ধানের ভাত খেয়ে ভাগ্য বদল হচ্ছে আমাদেরও ।

ঢাকা থেকে যখন গ্রামে যাই । বাস থেকে নেমেই ইছোব মামার সাথে সাক্ষাত হয়। পড়নে লুঙ্গি, গায়ে সাদা পাঞ্জাবী । বাম পায়ের উপর ডান পা ফেলে আয়েশী ভঙ্গীতে চা খায় ফারুকের দোকানে । আজও একই রকম ভাবে দেখা হলো তার সাথে । কাছে গিয়ে সালাম দিলাম । আমি এই সালাম জিনিষটা দিলে উনি নেহায়েত অপ্রস্তুত হয়ে যান । ভাবখানা এমন করেন – আমি রাষ্টপতি হয়ে উনার সাথে সালাম বিনিময় করছি । যেটি একদমই উচিত না । উনি চা পুরোটা খেতে পারলেননা । রোদে পুড়ে যাওয়া মুখের দাড়ি চুলকাতে চুলকাতে পকেট থেকে ন্যাশনাল আইডি কার্ড বের করে আমার হাতে দিয়ে বলল, দেখেন তো মামা এইডা এহন কি করুম । কেনো কি হয়েছে ? আমার বাবার নাম শাফে আলী । এহানে লেখা আফে আলী । জমি রেজিস্ট্রী করবার গিয়া কিযে জামেলায় পড়লাম । এইডা অহন ঠিক করমো কেমনে । আমি তাকে পাঁচ মিনিটে নাম সংশোধনের একটা লেকচার শুনালাম । উনি মাথা ঝুকা লেন । কিন্তু কিছু যে বুঝলেননা সেটা বুঝলাম তার পরের কথায় । মামা হুনেন এই সব শিক্ষিত মানুষের কাজ কারবার । আমরা চাষি মানুষ এই গুলা আমাগো মাথায় ধরবো না । আপনি নিয়া যান । আমারে ঠিক কইরা দিয়েন । আমি বিনীত মস্তকে কার্ডটি নিয়ে চলে আসলাম ।

জাতীয় আইডি কার্ড আনুযায়ী আজ ইছোব মামার জন্মদিন । ইছোব মামা হয়তো জানেনা তার জন্মদিন কবে । ইছোব মামারা এসব জন্মদিন টন্মদিনের ধারও ধারেনা । গাভীটা পাঁচ কেজি দুধ দিলেই তাদের ইনাফ । দুধ বেচে সকালের বাজারটা করতে পাড়লেই হলো ।
ইসোব মামারা দীর্ঘজীবী হোন । আপনারা না থাকলে যে আমাদের ফরমালিন খেয়ে মরতে হবে । হয়তোবা ফরমালিনও কপালে জুটবেনা
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×