২৯শে ডিসেম্বর। নবম জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকে ভোট প্রদান শুরু হয়েছে। চলছে বিকেল অবধি। বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত অনেক ভোটকেন্দ্রে ঘটে গেছে নানা অপ্রীতিকর ঘটনা। তারপরেও সন্ধ্যায় মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুদের কাছ থেকে শুনতে পেলাম আওয়ামীলীগ জিতে যাচ্ছে। টান টান উত্তেজনা। ম্যাচ জমছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সন্ধ্যা গড়িয়ে রাত শুরু হয়েছে আর কারো বুঝে উঠতে বাকি নাই কে জয়ের মালা পরতে যাচ্ছে। শেষ অবধি আওয়ামীলীগ প্রত্যাশার চেয়ে অনেক ভোটের ব্যবধানে মহাবিজয় অর্জন করে। আর এই মহাবিজয় বর্তমান মানুষের জন্য কি কাল হয়ে দাঁড়িয়েছে? ক্ষমতা গ্রহনের সাথে সাথে দেশে শুরু হয়েছে খুন, হত্যা, ধর্ষণ। হামলা-পাল্টা হামলা, আধিপাত্য বিস্তার, হল দখল। এভাবে প্রতিনিয়ত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। চলছে দিন বদলের নামে নামের বদল। এ এক মহা উৎসব। দেশের মানুষের আশা আকাঙ্খার পেটে লাথি মেরে চলছে প্রতিহিংসার রাজনীতির বশে খুনের মহোৎসব। সাধারণ ছাত্র মারা গেলে সেটা হয় একটি বিচ্ছিন্ন ঘটনা। আর ছাত্রলীগের কোনো কর্মী মারা গেলে সেটার জন্য একটি বিশেষ ছাত্র সংগঠনকে দায়ি করে তাদের দেশ থেকে উৎখাত করার রাজনীতি। চলে অমানুষিক নির্যাতন, চলে বেপরোয়া ধরপাকড়। যেখানে পাবে সেখানেই ক্রস ফায়ার। যদি এটাই রাজনীতির অপর পিঠ হয় তাহলে আমাদের অতীত ইতিহাস জানা থাকা দরকার। এক মাঘে কখনো শীত যায় না। মাঘ মাস বার বার আসে। আর শীতও বার বার আসে। কোনো দল এই দেশের ইতিহাসে পরপর দুইবার ক্ষমতায় আসেনি। ক্ষমতার পালাবদল হয়েছে। সেক্ষেত্রেই আমরা বুঝতে পারি দশম জাতীয় সংসদ নির্বাচনে যদি বি এন পির নেতৃত্বে ৪দলীয় জোট ক্ষমতায় আসে তখন কি বদলের রাজনীতি শুরু হবে। আওয়ামীলীগ বদলের রাজনীতি নাকি নতুন করে ইতিহাস লেখার রাজনীতি। আর যদি ইতিহাস লেখার রাজনীতি হয় তাহলে কি লেখা হবে সেই ইতহাসের পাতায় আওয়ামীলীগ কি তা জানে? অতএব বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের মঙ্গলের জন্য যদি কাজ করে তাহলে মনে হয় শুভ বুদ্ধির উদয় হবে বলে বিশ্বাস করি।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।